Friday, June 12, 2026
32.7 C
Dhaka

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে অভিষেকের নতুন রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪০ দিন।

মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় মেক্সিকোর ৯৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি পুরোনো রেকর্ড। এর আগে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল মানুয়েল রোসাসের দখলে।

১৯৩০ সালে অনুষ্ঠিত ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মেক্সিকোর হয়ে মাঠে নেমেছিলেন রোসাস। দীর্ঘ সময় পর সেই রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করলেন মোরা।

মেক্সিকোর জার্সিতে নতুন কীর্তি গড়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন এই তরুণ প্রতিভা। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায় বর্তমানে ষষ্ঠ অবস্থানে আছেন তিনি।

মোরার চেয়ে মাত্র পাঁচ দিনের ব্যবধানে এগিয়ে আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর ২৩৫ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড এখনো উত্তর আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইডের দখলে। ১৯৮২ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি।

সর্বকনিষ্ঠদের তালিকায় এরপর রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

রেকর্ড গড়া অবশ্য গিলবার্তো মোরার জন্য নতুন কিছু নয়। এর আগেও মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার।

ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্যের পর এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চেও নিজের প্রতিভার প্রমাণ দিলেন মেক্সিকোর এই তরুণ তুর্কি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...
spot_img

আরও পড়ুন

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্যের...
spot_img