Thursday, June 25, 2026
32.4 C
Dhaka

শাঁখারীকাঠী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে উদ্বেগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র ৩ জন শিক্ষার্থীর বিপরীতে ৮ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন—এমন তথ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ মে) দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষক অফিসকক্ষে বসে গল্প করছেন, কেউ মোবাইল ফোনে সময় কাটাচ্ছেন, আবার একজন শিক্ষককে ঘুমাতে দেখা যায়। ওই সময় প্রধান শিক্ষক হাজিরা খাতা সই করে আগেই বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়টির হাজিরা খাতায় ওই দিন ৩০ জন শিক্ষার্থীর উপস্থিতি দেখানো হলেও বাস্তবে ক্লাসে উপস্থিত ছিল মাত্র ৩ জন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখানে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। তবে ষষ্ঠ শ্রেণিতে ২ জন এবং সপ্তম শ্রেণিতে ১ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে। অষ্টম শ্রেণিতে কোনো শিক্ষার্থী ক্লাস করে না বলেও জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম থাকলেও তা গোপন করে খাতায় বাড়তি উপস্থিতি দেখানো হচ্ছে।

একটি ক্লাসে উপস্থিত এক শিক্ষার্থী জানায়, তাদের ক্লাসে খুব অল্প শিক্ষার্থী আসে এবং অনেকেই নিয়মিত উপস্থিত থাকে না।

অন্যদিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জানায়, খাতায় অনেক শিক্ষার্থী থাকলেও বাস্তবে নিয়মিত ক্লাসে আসে হাতে গোনা কয়েকজন।

বিদ্যালয়ের কৃষি শিক্ষক অরুণ কুমার মিস্ত্রি জানান, ক্লাসে শিক্ষার্থী সংখ্যা খুবই কম, প্রায়ই ১ থেকে ৫ জনের মধ্যে থাকে। বিষয়টি একাধিকবার শিক্ষা অফিসে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্য এক শিক্ষিকা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র বড়াল সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে শিক্ষার্থীর সঠিক তথ্য জানেন না বলে মন্তব্য করেন। পরে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য আর্থিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৭ মে)

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img