Monday, May 4, 2026
29 C
Dhaka

বৃষ্টিতে চাঙা ফকিরহাটের কৃষি কার্যক্রম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভারী বৃষ্টির পর আউশ ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকরা। সাম্প্রতিক বৃষ্টিপাতে আমন ধানের ক্ষতির আশঙ্কা থাকলেও বীজতলা তৈরির সুযোগ তৈরি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার সঞ্চার।

উপজেলার পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে চলছে বীজতলা প্রস্তুতের কাজ। কৃষকরা জমি প্রস্তুত করে আউশ ধানের বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। বৃষ্টির পানিতে জমি উপযোগী হওয়ায় বীজতলার চারাগুলোও ধীরে ধীরে সতেজ হয়ে উঠছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আউশ ধানের বীজতলা তৈরিতে কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। এ বছর উপজেলায় চার শতাধিক কৃষক বীজতলা তৈরি করছেন। এর মধ্যে ৩০০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২১০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে এর চেয়েও বেশি জমিতে বীজতলা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কৃষক একিম মল্লিকসহ স্থানীয় কয়েকজন জানান, মৌসুমের শুরুতে তীব্র তাপপ্রবাহে জমি শুকিয়ে যাওয়ায় বীজতলা তৈরি করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক বৃষ্টির ফলে জমিতে আর্দ্রতা ফিরে আসায় তারা বীজতলা তৈরি করতে পেরেছেন এবং চারাগাছগুলো ভালোভাবে বেড়ে উঠছে।

উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, নিয়মিতভাবে বীজতলা পরিদর্শন করা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, নতুন করে অতিবৃষ্টি না হলে আমন ধানের ক্ষতির সম্ভাবনা নেই। কিছুদিন বৃষ্টি না থাকায় কৃষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং কৃষকরা স্বস্তি পাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রণোদনার আওতায় ৩০০ কৃষককে পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং পাঁচ কেজি করে পটাশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে আউশ ধানের চাষাবাদে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি...

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সংস্কৃতি মন্ত্রী নিতাই...

৮৩২ ভরি সোনা কাণ্ডে ৩০ বছরের রেকর্ড চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার...

২০১৭ সালের প্রকল্প এখনো চলমান, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে...

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...

হাওরের কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা সহায়তা ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে ৭...
spot_img

আরও পড়ুন

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শাহবাগ থানা পুলিশ। সোমবার (৪ মে)...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও তাদের মধ্যে বড় একটি অংশ নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন না বলে জানা গেছে। জাতীয়...
spot_img