Tuesday, April 7, 2026
23 C
Dhaka

মুমিনের মৃত্যুকষ্টের পেছনের কারণ কী

মৃত্যু মানবজীবনের অবশ্যম্ভাবী এক বাস্তবতা। তবে মুমিনদের ক্ষেত্রেও কেন মৃত্যুর সময় কষ্ট হয়—এ প্রশ্ন বহু মানুষের মনে জাগে। ইসলামি বর্ণনায় এ বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) নিজেও মৃত্যুকষ্ট অনুভব করেছিলেন। আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে মুমূর্ষু অবস্থায় দেখেছি একটি পানিভর্তি বাটি তার সামনে রাখা ছিল। তিনি সেই বাটিতে তার হাত প্রবেশ করাচ্ছিলেন এবং পানি দিয়ে তার মুখমণ্ডল মলছিলেন। আর বলছিলেন, “হে আল্লাহ, মৃত্যুকষ্ট ও মৃত্যুযন্ত্রণা হ্রাসে আমায় সহায়তা করুন।” (সুনানে তিরমিজি, হাদিস : ৯৭৮)’

আরেক বর্ণনায় এসেছে, মৃত্যুযন্ত্রণা মুমিনের জন্য কল্যাণকর হতে পারে। রাসুলুল্লাহ (সা.) এক প্রতিবেশীর মৃত্যুযন্ত্রণা দেখে আয়েশা (রা.)-কে বলেন, “তোমার প্রতিবেশীর কারণে তুমি চিন্তিত হয়ো না। কেননা এটা সৎকর্মগুলোর অন্তর্ভুক্ত।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৪৫১)

ইসলামি ব্যাখ্যায় বলা হয়, মৃত্যুকষ্ট মুমিনের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম হতে পারে। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ কোনো বান্দার জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করলে এবং সে নিজ আমলে তা অর্জন করতে না পারলে, তখন তাকে বিভিন্ন কষ্টের মাধ্যমে সেই স্তরে উন্নীত করা হয়। (সুনানে আবি দাউদ, হাদিস : ৩০৯০)

অতএব, মৃত্যুকষ্টকে শাস্তি হিসেবে না দেখে বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত ও পরিশুদ্ধির প্রক্রিয়া হিসেবে দেখা হয়। এর মাধ্যমে একজন মুমিন আখিরাতে উচ্চ মর্যাদা অর্জনের সুযোগ পায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বড়দের হাম হলে করণীয় কী, জানালেন বিশেষজ্ঞ

হামকে অনেকেই শুধুমাত্র শিশুদের রোগ হিসেবে মনে করেন। তবে...

টেলিগ্রাম ব্যবহার করে তথ্য চুরির নতুন কৌশল, ইরানি হ্যাকারদের সতর্কবার্তা এফবিআইয়ের

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে...

নবীজির প্রিয় উট ‘কাসওয়া’, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী

মহানবী (সা.)-এর জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল...

হজের মাসে ওমরাহ আদায়, ইসলামে কী নির্দেশনা

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। পাশাপাশি...

সন্তান প্রসবের সময় বন্ধুদের সহায়তা পায় মা তিমি: গবেষণা

সমুদ্রের গভীরে তিমির জন্মদানের এক বিরল ও বিস্ময়কর দৃশ্য...

একসঙ্গে দুজনকে ভালো লাগা কি অস্বাভাবিক

একই সময়ে দুজন মানুষের প্রতি আকর্ষণ বা ভালোবাসা অনুভব...

গরমে ঘি খাওয়া কি নিরাপদ

গরমকালে ঘি খাওয়া নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও পুষ্টিবিদরা...

মহাকাশে ডিম্বাণুর খোঁজে দিশেহারা হয়ে পড়ে শুক্রাণু: গবেষণা

মহাকাশের শূন্য অভিকর্ষ পরিবেশে শুক্রাণুর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়...

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসা, ইশারায় শেখানো হচ্ছে কুরআন

রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসাতুর...

হামের পর যেসব জটিলতা হতে পারে প্রাণঘাতী

হামকে অনেকেই সাধারণ ভাইরাল রোগ হিসেবে দেখলেও বাস্তবে এটি...

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কিউআর কোড তৈরির দাবি বিজ্ঞানীদের

তথ্য সংরক্ষণ প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা।...

শত্রুর ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া ও আমল

মানুষের জীবনে শত্রুতা একটি স্বাভাবিক বিষয়। কেউ প্রকাশ্যে শত্রুতা...

গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রসের উপকারিতা

তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জলীয় অংশ...

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

বড়দের হাম হলে করণীয় কী, জানালেন বিশেষজ্ঞ

হামকে অনেকেই শুধুমাত্র শিশুদের রোগ হিসেবে মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে জটিলতা আরও গুরুতর...

টেলিগ্রাম ব্যবহার করে তথ্য চুরির নতুন কৌশল, ইরানি হ্যাকারদের সতর্কবার্তা এফবিআইয়ের

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে ভিন্নমতাবলম্বী, বিরোধী গোষ্ঠী ও সাংবাদিকদের লক্ষ্য করে তথ্য চুরির কার্যক্রম চালাচ্ছে ইরান-সমর্থিত হ্যাকাররা। সম্প্রতি প্রকাশিত...

নবীজির প্রিয় উট ‘কাসওয়া’, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী

মহানবী (সা.)-এর জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল তাঁর প্রিয় উট ‘কাসওয়া’। এটি শুধু একটি বাহনই ছিল না, বরং ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ...

হজের মাসে ওমরাহ আদায়, ইসলামে কী নির্দেশনা

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। পাশাপাশি ওমরাহও একটি ফজিলতপূর্ণ ইবাদত, যা নির্দিষ্ট বিধান অনুযায়ী পালন করতে হয়। পবিত্র কোরআনে হজের জন্য নির্ধারিত...
spot_img