Wednesday, April 1, 2026
32 C
Dhaka

মামলার আসামি পালানোর ঘটনায় তদন্তের ইঙ্গিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামিকে অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে একই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাঈল (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৯ মার্চ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইসমাঈল গত সোমবার বিকেলে থানায় এসে নিজের বিরুদ্ধে মামলা থাকার তথ্য জানতে পারেন। পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে। মঙ্গলবার রাতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল উচিৎপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এবং পলাতক ইসমাঈলকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামি পালানোর ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো অবহেলা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে...

মতলবে মেলা ঘিরে উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাজারকে ঘিরে আয়োজিত মেলায়...

নিখোঁজ জেলেদের ফেরাতে সরকারের সহায়তা চান স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৬ জেলের মধ্যে...

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে...

৮ বছর ধরে অকেজো পাউবোর সেচ প্রকল্প

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থাপিত কোটি টাকা মূল্যের...

শৈলকুপায় সবুজায়নে নতুন উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৬...

নবীনগরে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ...

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে...
spot_img

আরও পড়ুন

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত কোনো রোগী ভর্তি না...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, জেলায় বর্তমানে ৭৫ হাজার...
spot_img