Tuesday, March 24, 2026
22 C
Dhaka

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, ছবি, ব্যাংকিং লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্রবিন্দু। ফলে ডিভাইসটির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। অসতর্কভাবে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা, অজানা লিংকে প্রবেশ বা অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহারের কারণে অনেক সময় ম্যালওয়্যার স্মার্টফোনে প্রবেশ করে। এতে ব্যক্তিগত তথ্য চুরি, ডিভাইস ধীর হয়ে যাওয়া কিংবা বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

ম্যালওয়্যার আক্রান্ত স্মার্টফোনের কিছু লক্ষণ রয়েছে। সাধারণত ব্যাকগ্রাউন্ডে কাজ করার কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। হঠাৎ ডেটা ব্যবহারের পরিমাণ বেড়ে গেলে সেটিও সতর্কবার্তা হতে পারে। এছাড়া ফোনের গতি কমে যাওয়া, অ্যাপ চালু করতে বিলম্ব, টাইপিং বা স্ক্রলিংয়ে ধীরগতি দেখা দিতে পারে। অস্বাভাবিক গরম হয়ে যাওয়া কিংবা অজানা নম্বর থেকে স্বয়ংক্রিয় কল বা মেসেজ আসাও ম্যালওয়্যারের ইঙ্গিত দিতে পারে।

এই ঝুঁকি এড়াতে কয়েকটি বিষয় অনুসরণ করা প্রয়োজন। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সবসময় বিশ্বস্ত উৎস ব্যবহার করা উচিত। অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করলে ঝুঁকি বাড়ে। একই সঙ্গে ইনস্টল করার আগে রিভিউ ও রেটিং যাচাই করা নিরাপদ অভ্যাস।

অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না করা এবং নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত অ্যাপ নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি অ্যাপের পারমিশন যাচাই করে প্রয়োজন ছাড়া কন্টাক্ট, লোকেশন বা মাইক্রোফোনে প্রবেশাধিকার বন্ধ রাখা উচিত।

ই-মেইল, এসএমএস বা সামাজিক মাধ্যমে পাওয়া সন্দেহজনক লিংকে ক্লিক না করাও নিরাপত্তার জন্য জরুরি। নিয়মিত অপারেটিং সিস্টেম ও অ্যাপ আপডেট করলে নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়, যা ম্যালওয়্যার প্রতিরোধে সহায়তা করে। প্রয়োজনে নির্ভরযোগ্য মোবাইল সিকিউরিটি অ্যাপ ব্যবহার করেও ডিভাইস সুরক্ষিত রাখা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয়...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব।...

রহমত পেতে যেসব গুণ প্রয়োজন

আল্লাহর রহমত মানুষের জীবনে আশার আলো জাগায় এবং হতাশা...

সহজ উপায়ে বেগুন বাহার

প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে...

জিম ছাড়াই ফিট থাকার কার্যকর কৌশল

জিমে না গিয়েও শক্তিশালী শরীর গড়ে তোলা সম্ভব—এমনটাই বলছেন...

বিমানযাত্রীদের স্বস্তি দেবে নতুন প্রযুক্তি

বিমানবন্দরে লাগেজ হারানো বা ভুল জায়গায় চলে যাওয়ার সমস্যা...

পরনিন্দা থেকে দূরে থাকার উপায়

গীবত বা পরনিন্দা একটি মারাত্মক নৈতিক ব্যাধি, যা মানুষের...

ইসলামে সফলতার মূল চাবিকাঠি কী

ইসলামে প্রকৃত সাফল্য শুধু দুনিয়াবি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,...

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে...

সম্পর্ক নষ্ট না করে ‘না’ বলার কৌশল

পরিচিত কেউ টাকা ধার চাইলে অনেকেই অস্বস্তিতে পড়েন এবং...

দেওয়ানগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ৫ শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি সাঁকো ভেঙে...

এআই ব্যবহারে বাড়ছে ঝুঁকি, কী বলছেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি দ্রুত মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে...
spot_img

আরও পড়ুন

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে থাকলে বা বিদ্যুৎ না থাকলে এই...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয় প্রক্রিয়া হলেও অনেক ক্ষেত্রে এতে ভুল-ত্রুটি ঘটে। এসব ভুলের পেছনে মূলত অজ্ঞতা, সামাজিক সংকোচ এবং...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন বা অপরিচিত কোনো স্থানে যাওয়ার সময় অধিকাংশ মানুষ দিকনির্দেশনার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। তবে...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব। পুষ্টিকর এই খাবারটি নাস্তা কিংবা আপ্যায়নের জন্য উপযুক্ত একটি পদ। রেসিপি অনুযায়ী, কাঁটা ছাড়ানো সেদ্ধ রুই...
spot_img