Wednesday, March 18, 2026
26 C
Dhaka

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই মডেল ও অ্যালগরিদমের সংখ্যা বেড়েই চলেছে। টেক্সট, ছবি, অডিও ও ভিডিও বিশ্লেষণে ব্যবহৃত মাল্টিমোডাল এআই প্রযুক্তি এখন বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্দিষ্ট কাজের জন্য কোন অ্যালগরিদম সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণ করা ডেভেলপারদের জন্য একটি জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই জটিলতা দূর করতে যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির একদল গবেষক নতুন একটি গাণিতিক কাঠামো তৈরি করেছেন, যা এআইয়ের জন্য একটি ‘পর্যায় সারণি’ হিসেবে কাজ করবে। এই কাঠামোর মাধ্যমে বিভিন্ন এআই পদ্ধতিকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা যাবে, ফলে সঠিক মডেল বেছে নেওয়া সহজ হবে।

গবেষণায় বলা হয়েছে, এআই মডেলের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ‘লস ফাংশন’, যা নির্ধারণ করে কোনো মডেলের পূর্বাভাস কতটা সঠিক। বর্তমানে শত শত লস ফাংশন থাকায় নির্দিষ্ট সমস্যার জন্য উপযুক্তটি নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। নতুন এই পদ্ধতি সেই সমস্যার সমাধান দেবে।

গবেষকরা তাদের কাঠামোর নাম দিয়েছেন ভ্যারিয়েশনাল মাল্টিভ্যারিয়েট ইনফরমেশন বটলনেক ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে ডেভেলপাররা নির্ধারণ করতে পারবেন, একটি সমস্যার সমাধানে কতটুকু তথ্য রাখা প্রয়োজন এবং কতটুকু বাদ দেওয়া উচিত।

এই আবিষ্কার এআই গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে শুধু মডেলের কার্যকারিতা বাড়বে না, বরং কম্পিউটেশনাল শক্তির ব্যবহারও কমবে, যা পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভবিষ্যতে এই কাঠামো মানুষের মস্তিষ্কের কাজ বোঝার ক্ষেত্রেও সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষকরা জানতে চান, মানুষের মস্তিষ্ক কীভাবে বিপুল তথ্য দক্ষতার সঙ্গে প্রক্রিয়াজাত করে এবং তার সঙ্গে এআইয়ের কোনো মিল রয়েছে কি না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...
spot_img

আরও পড়ুন

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...
spot_img