Tuesday, March 17, 2026
33 C
Dhaka

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও দীর্ঘ যানজট বা ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে না। স্বল্প সময়ের মধ্যেই টোল পরিশোধ করে যাত্রীরা স্বাভাবিক গতিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বাড়তে দেখা গেলেও চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মাওয়া টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক বেশি দেখা যায়। এসব যানবাহনে করে যাত্রীরা সেতু পার হচ্ছেন। কিছু ক্ষেত্রে অল্প সময় অপেক্ষা করতে হলেও বেশির ভাগ যানবাহন অপেক্ষা ছাড়াই টোল দিয়ে দ্রুত সেতু পার হতে পারছে। মোটরসাইকেলের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা সেতু চালুর আগে ঈদের সময় শিমুলিয়া ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বর্তমানে সেই ভোগান্তি নেই। যদিও আগের কিছু ঈদে টোল প্লাজায় সাময়িক জটলা দেখা গিয়েছিল, এবার এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করা সালাউদ্দিন আহমেদ জানান, সকালে রওনা হয়ে কোথাও যানজটে পড়তে হয়নি। পদ্মা সেতু এলাকায়ও স্বাভাবিক পরিস্থিতির কারণে স্বস্তিতে যাত্রা করতে পারছেন।

বরিশালের বাসিন্দা শরীফুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, আগে ঈদে বাড়ি ফিরতে পদ্মা পাড়ি দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন কয়েক মিনিটেই টোল দিয়ে সেতু পার হওয়া যাচ্ছে। মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও কোনো ভোগান্তি নেই।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার সকাল ৯টার দিকে জানান, সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা ছিল। তবে কোথাও দীর্ঘ সারি বা অপেক্ষমাণ যানবাহন নেই এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদের আগে বড় ধরনের চাপ পড়ার সম্ভাবনাও কম বলে তিনি আশা প্রকাশ করেন।

সেতু বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৯ হাজার ৫৯৮টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৬ হাজার ৫৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৫৩৯টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২৫০ টাকা।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, ঈদকে সামনে রেখে মোটরসাইকেলের জন্য অতিরিক্ত অস্থায়ী টোল বুথ চালু করা হয়েছে। বর্তমানে ১০টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এতে যানবাহনের চাপ থাকলেও ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরিশালে গ্লোবাল ক্যাপসুল কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’...

নদী-নালা খনন ও পুনঃখননে কাজের শুরু, নড়াইলে মন্ত্রীবক্তব্য

নড়াইলে সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে...

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)...

বাসা রেখে বাইরে যাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদকে ঘিরে শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা বাড়তে...

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে...

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে গাইবান্ধার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৫ শতাধিক...

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী...

রমজানে শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকারকে অত্যন্ত...

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে...

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সড়ক নির্মাণ

ঢাকার সঙ্গে শরীয়তপুরের যাতায়াতের জন্য ২০২০ সালে সড়ক পরিবহন...

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায়...

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং...
spot_img

আরও পড়ুন

বরিশালে গ্লোবাল ক্যাপসুল কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানায় সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার বয়লার ইউনিটে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে...

নদী-নালা খনন ও পুনঃখননে কাজের শুরু, নড়াইলে মন্ত্রীবক্তব্য

নড়াইলে সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের দল ও আমরা প্রমাণ করতে চাই, আমরা যেটা...

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) দায়িত্ব গ্রহণের পরই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের...

বাসা রেখে বাইরে যাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদকে ঘিরে শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা বাড়তে থাকে। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সবাই বাড়ি ফিরতে চান। তবে তাড়াহুড়োর মধ্যে অসতর্কতা থেকে...
spot_img