Monday, May 4, 2026
29 C
Dhaka

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে আটক সাংবাদিককে আদালতে হাজির করা হলে একই দিন রাতেই তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে।

আটক আলি জামশেদ (৫০) দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বাজিতপুর উপজেলা সংবাদদাতা। পাশাপাশি তিনি কালবেলা পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। তাঁর অভিযোগ, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার জেরে তাঁকে আটক করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে নিকলী হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছিল। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংবাদিক আলি জামশেদ। অভিযানের একপর্যায়ে আদালত তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। তবে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা যায়। সে সময় তিনি দাবি করেন, মোটরসাইকেলটি তাঁর নয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান সাংবাদিক আলি জামশেদ।

এ বিষয়ে আলি জামশেদ বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে পুরোনো আক্রোশ মেটাতে আমাকে আটক করা হয়। পরে বিকেলে থানার গাড়িতে করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। রাত ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সবকিছু পর্যালোচনা করে আমাকে জামিন দেন। এ ঘটনায় আমার ও আমার পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত।’

ঘটনার দিন ১২ মার্চ এবং এর আগে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক আলি জামশেদ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করা হয়। চালক আলি জামশেদের কাছে ড্রাইভিং লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ সময় তিনি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁর এলাকার লোকজনকে এনে হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। প্রতীক দত্ত আরও বলেন, তিনি (জামশেদ) অপরাধ স্বীকার না করায় তাৎক্ষণিক কোনো শাস্তি না দিয়ে তাঁকে আটকের নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা, ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ আরও কিছু অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...

শাহবাগে ভাড়া ফ্ল্যাটে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান...

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...
spot_img

আরও পড়ুন

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের কারণেই শহর...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করেছে। সোমবার (৪ মে) সকালে...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত সম্পদের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে সরকার বলে মন্তব্য করেছেন আরলা ফুড...
spot_img