Monday, May 4, 2026
29 C
Dhaka

১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও লরি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে জনস্বার্থ বিবেচনায় কিছু পণ্যবাহী যানবাহনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথগুলোতেও বাড়ানো হবে নজরদারি। ডিএমপি জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়তে পারে। এ কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হবে।

যানজট কমাতে সাধারণ যানবাহনকে কুড়িল–আব্দুল্লাহপুর, গুলিস্তান–সাইনবোর্ড, মিরপুর রোড–আমিনবাজার এবং ফুলবাড়িয়া–সদরঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে কোনোভাবেই টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না। সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী পরিবহন বা মহানগরের প্রবেশপথে বাস পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা একই আসনের টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন চলাচলের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ টিম মাঠে থাকবে। বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত অবস্থায় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহারের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হবে।

অন্যদিকে যাত্রী ও পথচারীদের জন্যও কিছু সতর্কতা জারি করা হয়েছে। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া অন্য কোথাও বাসে না ওঠা এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী হয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

ডিএমপি বলেছে, ঈদের আনন্দ যেন কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলার কারণে বিষাদে পরিণত না হয়, সে জন্য নগরবাসী ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি...

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সংস্কৃতি মন্ত্রী নিতাই...

৮৩২ ভরি সোনা কাণ্ডে ৩০ বছরের রেকর্ড চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার...

২০১৭ সালের প্রকল্প এখনো চলমান, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে...

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...
spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এডিস মশাবাহিত ডেঙ্গু ও...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শাহবাগ থানা পুলিশ। সোমবার (৪ মে)...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...
spot_img