Wednesday, September 16, 2026
30 C
Dhaka

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে রোজাদাররা ইফতারি গ্রহণ করেন। স্বেচ্ছাসেবকেরা আগেভাগে খাবার পরিবেশনের জন্য প্রস্তুতি নেন। রমজান মাসজুড়ে এই আয়োজন প্রতিদিন প্রায় ছয় হাজার মানুষের জন্য হয়।

মিশন কর্তৃপক্ষ জানায়, ১৯৩৫ সালে আধ্যাত্মিক ব্যক্তিত্ব খান বাহাদুর আহ্ছানউল্লাহ (র.) মিশনটি প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই রমজানে বিনামূল্যে রোজাদারদের ইফতার আয়োজনের ঐতিহ্য চালু হয়। শুরুতে সীমিত পরিসরে মসজিদে কয়েকজনকে নিয়ে আয়োজন হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা মিশন চত্বরে বিস্তৃত হয়েছে।

ইফতার আয়োজনের দায়িত্বে থাকা আসাদুর রহমান বলেন, করোনার আগে প্রায় ১০ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হতো। এর মধ্যে ছয় হাজার মানুষ নলতা আহ্ছানিয়া মাঠে বসে ইফতার করতেন। বর্তমানে প্রতিদিন ছয় হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করতে ব্যাপক প্রস্তুতি নিতে হয়।

প্রতিদিনের ইফতারে থাকে সাত ধরনের খাবার—শিঙাড়া, কলা, চিড়া, ছোলা, ফিরনি, খেজুর ও ডিম। প্রধান বাবুর্চি মোক্তার আলী প্রায় ৪৫ বছর ধরে এ কাজে যুক্ত। তিনি জানান, প্রতিদিন ৫০০ কেজি দুধ দিয়ে ফিরনি প্রস্তুত করা হয়, ৬ হাজার ডিম সেদ্ধ করা হয়, ২৫০ কেজি ছোলা ভেজানো হয়, এবং ব্যবহৃত হয় ১১০ কেজি সুজি, ২০০ কেজি ময়দা, ১৫০ কেজি চিড়া, ১৫০ কেজি চিনি ও আড়াই মণ আলু।

প্রস্তুতির শেষ ধাপে বিকেল সাড়ে চারটার দিকে প্লেটে প্লেটে ইফতারি পরিবেশিত হয়। সন্ধ্যা ঘনিয়ে পুরো মাঠ পরিণত হয় এক বিশাল ইফতার মাহফিলে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে এই আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সেবার চেতনা জাগিয়ে তোলে। পীর কেবলা খান বাহাদুর আহ্ছানউল্লাহ (র.)–এর ভক্ত ও মিশনের সদস্যদের সহযোগিতায় এ আয়োজন পরিচালিত হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img