Tuesday, March 10, 2026
27.6 C
Dhaka

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা দিতে এক জমিতে ৫১ জাতের ধানের আবাদ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এই উদ্যোগ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘রাইস মিউজিয়াম’ বা ধান জাদুঘর।

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের পাশে সাংহাই হাওরে ব্রির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীতে একই জমিতে বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে, যাতে কৃষকেরা ধানের জাতবৈচিত্র্য সম্পর্কে সরাসরি ধারণা পেতে পারেন।

ব্রির কর্মকর্তারা জানান, হাওর অঞ্চলে বর্তমানে কৃষকেরা কয়েকটি নির্দিষ্ট হাইব্রিড বা উচ্চফলনশীল জাতের ধান বেশি আবাদ করছেন। তবে বোরো মৌসুমে হাওরের উপযোগী আরও অনেক ধানের জাত রয়েছে, যেগুলো ভালো ফলন দেয় এবং বীজ সংরক্ষণ করাও সম্ভব। এসব জাত সম্পর্কে কৃষকদের জানানো এবং আবাদে উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ব্রির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় সাংহাই হাওরের আট শতক জমিতে এই প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। সেখানে ৫১টি ভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। প্রতিটি ধানের জাতের পাশে খুঁটি পুঁতে নাম লেখা হয়েছে এবং স্টিকারের মাধ্যমে সংক্ষিপ্ত পরিচিতিও দেওয়া হয়েছে।

প্রদর্শনীতে বোরো মৌসুমে হাওরের উপযোগী ব্রি ধান–১০৪, ব্রি ধান–১০২, ব্রি ধান–১০৮, ব্রি–৮৮, ব্রি–১০০সহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের ধান রোপণ করা হয়েছে। ব্রির কর্মকর্তারা জানিয়েছেন, বৈশাখ মাসে কৃষকদের নিয়ে এই প্রদর্শনীর একটি উন্মুক্ত কার্যক্রম আয়োজন করা হবে, যাতে তাঁরা ফলন দেখে ভবিষ্যতে কোন জাতের ধান আবাদ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

স্থানীয় কৃষকেরাও এই উদ্যোগে আগ্রহ দেখাচ্ছেন। স্থানীয় কৃষক ইন্তাজ আলী (৬০) বলেন, ‘সুনামগঞ্জ মূলত এক ফসলি এলাকা। হাওরে মূলত বোরো আবাদ হয়। তাঁরা একসময় চার থেকে পাঁচটি জাতের ধান আবাদ করতেন, যা এখন আর হয় না। এখন উচ্চফলনশীল জাত এসেছে, তবে এগুলো সম্পর্কে তাঁদের ধারণা কম। এখন দেখি আরও অনেক জাত আছে। বৈশাখ মাসে এসব ধানের ফলন দেখে চিন্তা করব আগামী বছর কোনটা লাগালে ভালো হবে।’

উজানীগাঁও গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, ‘বেশি ফলনের আশায় যাতে ক্ষতির মুখে না পড়তে হয়, সেটি দেখতে হবে। গত দুই বছরে হাওরে ব্রি–২৮ ও ২৯ ধানে ব্যাপক চিটা হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদি সেসব জাতের চেয়ে ভালো জাত এখানে থাকে, তবে আমরা এগুলো আবাদ করব।’

ব্রির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, রাইস মিউজিয়ামে যে ধানের আবাদ করা হয়েছে, তা হাওরের পরিবেশের জন্য উপযোগী। ব্রি উদ্ভাবিত ও প্রচলিত ধানের বিভিন্ন জাত সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...
spot_img

আরও পড়ুন

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই জেলা শহরের কেন্দ্রস্থলে প্রায় আড়াইশ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মাইসাহেবা জামে মসজিদ। সময়ের নানা...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল সেরে তারপর নাশতা, অফিস কিংবা দিনের অন্যান্য কাজ শুরু করা দক্ষিণ এশিয়ার বহু মানুষের দীর্ঘদিনের...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি আলমারির ড্রয়ারে কিংবা ঘরের কোনো কোণে ফেলে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা অনেকেরই নিয়মিত অভ্যাস। সাধারণত এসব শরবত তৈরিতে সাদা চিনি ব্যবহার করা হয়। এছাড়া মিষ্টিজাতীয় বিভিন্ন...
spot_img