Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের পাখির ডাক আর আজানের সুরে জেগে ওঠা এই গ্রামের অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়ে আছে প্রায় দেড়শ’ বছরের পুরোনো আনন্দবাস ১০ গম্বুজ মসজিদ। শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও পরিচিত এই স্থাপনাটি।

স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে, ইসলাম প্রচারক দরবেশদের প্রভাবে একসময় এই অঞ্চলে ধর্মীয় চর্চা বিস্তৃত হয়। জনশ্রুতি রয়েছে, তাদেরই একজন শেখ ফরিদের অনুপ্রেরণায় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। যদিও প্রতিষ্ঠাতা সম্পর্কে লিখিত কোনো নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইবনে সুয়ায়েজ মামুন জানিয়েছেন, আবুল মাস্টার, মফেম উদ্দীন মণ্ডল ও জিন্দার আলীসহ গ্রামের প্রবীণ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মসজিদটির দেখভাল করেছেন। বর্তমানে তাদের উত্তরসূরিরাই এ দায়িত্ব পালন করছেন।

গ্রামের বয়োবৃদ্ধ হাসেম আলী বলেন, আমরা শুনেছি আমার বাবার-দাদার আমলে পূর্বপুরুষরাই মসজিদটি নির্মাণ করেছিলেন।

স্থাপত্য বৈশিষ্ট্যের কারণে মসজিদটি এলাকায় ১০ গম্বুজ মসজিদ নামে পরিচিত। সারিবদ্ধভাবে নির্মিত গম্বুজের এই নকশা গ্রামীণ স্থাপত্যে তুলনামূলকভাবে বিরল বলে মনে করা হয়।

মসজিদের ইমাম মাওলানা সালাহ উদ্দীন বলেন, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের চেয়েও আমাদের একটি গম্বুজ আকারে বড়। এটিই আমাদের গর্ব।

লালচে ইটের গাঁথুনি, প্রশস্ত নামাজঘর এবং খোলা প্রাঙ্গণ মিলে মসজিদটি গ্রামীণ স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সংস্কার কাজ হলেও মূল কাঠামোর ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন স্থানীয়রা।

মসজিদের কাছেই বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী জয়দেব শর্মা বলেন, আমার দাদুরা এই মসজিদ দেখেছেন। বহু বছর আগে স্থাপিত হয় এই মসজিদ। তখন ১০ গম্বুজ থাকা স্থানটুকুই ঐতিহ্য হিসেবে ধরে রেখে সামনের অংশে ১৩৩৮ খ্রিস্টাব্দে দ্বিতল ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা হাসেল উদ্দিন বিশ্বাস জানান, গ্রামে নতুন কয়েকটি মসজিদ নির্মাণ হলেও প্রতি শুক্রবার জুমার নামাজে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসেন। নামাজের পাশাপাশি এটি স্থানীয়দের সামাজিক যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

বয়োবৃদ্ধ আব্দুল করিম বলেন, এই মসজিদ আমাদের গর্ব। দুর দুরান্ত থেকে মানুষ আসে এই মসজিদটি দেখার জন্য।

স্থানীয়দের মতে, এই মসজিদকে ঘিরেই এলাকায় ইসলামের শিক্ষা ও চর্চা বিস্তৃত হয়েছে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেড়শ’ বছরের ঐতিহ্য বহনকারী এই মসজিদ এখনো মূলত স্থানীয়দের উদ্যোগেই টিকে আছে। সংশ্লিষ্টদের মতে, প্রত্নতাত্ত্বিক বা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি ভবিষ্যতে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে উঠতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img