Sunday, March 8, 2026
24.7 C
Dhaka

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কলকাতার ধর্মতলায় অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই কর্মসূচিকে ঘিরে তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব।

আগামী ৭ মে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বিধানসভা নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিষয়টি ঘিরে দলটির শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে।

রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লাখ ভোটারের মধ্যে এবারের সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ৬২ লাখ নাম বিবেচনাধীন তালিকায় যুক্ত হয়েছে এবং ৫৮ লাখ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

অন্যদিকে বিজেপি ও অন্যান্য বিরোধী দল পাল্টা অভিযোগ তুলেছে, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে রাজ্যে প্রায় ৫৮ লাখ মৃত ও স্থানান্তরিত ভোটার রেখে জালিয়াতির মাধ্যমে নির্বাচনে সুবিধা নিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে একটি স্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনের মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেকোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে চায় এবং সেই লক্ষ্যেই ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার মতে, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে এবং সে কারণেই তিনি সরাসরি আন্দোলনের পথে নেমেছেন।

তবে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বের দাবি, জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজপথে নেমেছেন। যদিও উভয় পক্ষই নিজেদের অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেনি।

এদিকে রাজনৈতিক বিতর্কের মধ্যেই ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিবেচনাধীন নামগুলোর যাচাই-বাছাই বিচারকদের মাধ্যমে দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

এর আগে ২০২৫ সালে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ৫৩ লাখ ভোটারের নাম বাদ পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল আসনে জয় লাভ করে সরকার গঠন করে। এরপরই পশ্চিমবঙ্গসহ ভারতের আরও ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়। তবে সংশোধনীতে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গেই।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায়...

বিদেশি কর্মী নিয়োগে সময়সীমা বাতিল, নতুন ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে...

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে স্মার্ট চশমার ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে।...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।...

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদফতর সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বৈঠক হতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করেছেন...

মহাকাশে কাঠের স্যাটেলাইট পাঠিয়ে নতুন নজির জাপানের

মহাকাশ গবেষণায় নতুন এক উদ্যোগ নিয়েছে জাপান। প্রচলিত ধাতব...
spot_img

আরও পড়ুন

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায় অনেকেই বিট লবণ ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে ওজন কমানো, হজমশক্তি বাড়ানো কিংবা শরীর ‘ডিটক্স’ করার...

বিদেশি কর্মী নিয়োগে সময়সীমা বাতিল, নতুন ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা বাতিল করার...

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে স্মার্ট চশমার ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে। তবে এই প্রযুক্তির প্রসারের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কার সরকারের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রয়টার্সের হাতে আসা মার্কিন...
spot_img