Saturday, March 7, 2026
34 C
Dhaka

সিরাজগঞ্জের তাঁত পল্লীতে ঈদের উৎসবের প্রস্তুতি, শ্রমিকরা ব্যস্ত শাড়ি তৈরিতে

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে আবারও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শাড়ি তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন এখানকার তাঁতিরা। তাঁত শ্রমিকদের প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে নানা বাহারি নকশা। দীর্ঘদিন পর কাজের চাপ বেড়ে যাওয়ায় বাড়তি আয় পাওয়ায় খুশি তাঁতীরা।

ঈদের মৌসুম এলেই সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরের তাঁত পল্লিগুলো ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখর হয়ে ওঠে।

বাজার ধরতে রাতদিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। এখানকার তৈরি শাড়ি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। দীর্ঘদিন পর তাঁত পল্লিগুলো আবার কর্মমুখর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা।

বেলকুচি তাঁত পল্লীর শ্রমিক সাইদুল ইসলাম জানান, এবার ঈদ উপলক্ষে কারখানায় বাহারি নাম ও নতুন ডিজাইনের উন্নতমানের জামদানি, সুতি জামদানি, কাতান, বেনারসিসহ বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হচ্ছে।

তাঁত মালিক বৈদ্দনাথ রায় বলেন, বর্তমানে তাঁতশিল্পে মন্দাভাব চলছে। তবে ঈদকে কেন্দ্র করে সেই মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাঁতিরা। শাড়ি তৈরির প্রধান কাঁচামাল রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে জেলার ঐতিহ্যবাহী এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সরকারের সুনজর পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত। জেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম মিলিয়ে রয়েছে প্রায় ৫ লাখ তাঁত।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি...

ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডে বাড়ছে ত্বকের ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার...

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায়...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের...

বারহাট্টায় ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের ভেতর থেকে এক ৯ বছর...

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই...

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের...

চলতি ৮ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমেছে ৩.৭৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি)...

শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর থেঁতলানো...

জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক...
spot_img

আরও পড়ুন

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডে বাড়ছে ত্বকের ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার টিপস ভাইরাল হতে দেখা যায়। অনেকেই ব্রণের ওপর টুথপেস্ট লাগানো, মুখে লেবুর রস ব্যবহার করা...

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে যৌতুকের টাকা না দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আমিরুল চৌধুরী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন করে মাথার...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় পাঁচ মণ ওজনের বিশাল বোল মাছ টেকনাফে কেটে বিক্রি করা হয়েছে। মাছটির প্রতি কেজি দাম...
spot_img