Friday, March 6, 2026
23.8 C
Dhaka

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি বাজার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সম্মেলনের লাইভস্ট্রিমে জর্জিয়েভা বলেন, ‘এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে—এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। শুধু তাই নয় সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।’

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই তেহরান পাল্টা হামলা শুরু করে, যার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অন্যতম সম্পদসমৃদ্ধ এই অঞ্চলে সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইতোমধ্যে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারসহ বিভিন্ন আর্থিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জর্জিয়েভা বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরো বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক। আমরা সম্ভাব্যভাবে দীর্ঘ সময়ের অস্থিরতার মধ্যে আছি।’

তিনি আরও বলেন, এশিয়ার বেশিরভাগ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে আন্তর্জাতিক বাজারের ওঠানামাকে ‘রোলার কোস্টারের মতো’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই সারা বিশ্বের জন্য ভালো।’

সূত্র: দ্য ডেইলি সাবাহ

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয়...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ...

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকার স্বীকৃতি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর...

ফটিকছড়িতে অফিসের ভেতরে হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেতনসংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উপজেলা হিসাবরক্ষণ...

ইরানে হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল স্টারমার, ক্ষোভ ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে নিহত ১২৩০, ইসরায়েলেও প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া...

ইন্টারনেট বিচ্ছিন্ন, অনিশ্চয়তার মধ্যে ইরানের সাধারণ জীবন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও সীমিত যোগাযোগ...

নাখচিভানে ড্রোন হামলার অভিযোগ নাকচ করল তেহরান

আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন আঘাত হানার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন...

কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি...

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে...

মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দেওয়ার অভিযোগে...
spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার পর বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। তবে তিনি উল্লেখ...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা...
spot_img