Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ধূমপানের অভিযোগ পাওয়া গেলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ডেভলপমেন্ট অ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস) এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) যৌথভাবে এ তথ্য প্রকাশ করে। ডাস পরিচালিত গবেষণায় বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী গণপরিবহন, বাস টার্মিনাল ও নদীবন্দরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হলেও বাস্তবায়নে এখনো ঘাটতি রয়ে গেছে।

গবেষণায় উল্লেখ করা হয়, বিশেষ করে টার্মিনাল এলাকায় আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা স্পষ্ট। বেসলাইন জরিপে যাত্রীদের মধ্যে ধূমপায়ীর হার ছিল ৪৩.৯৭ শতাংশ, যা বর্তমানে কমে ৩৭.৯৪ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া ৮০ শতাংশের বেশি যাত্রী মনে করেন, গত এক বছরে যানবাহনের ভেতরে ধূমপান কমেছে। ৯৭ শতাংশ যাত্রী ধূমপানমুক্ত গণপরিবহনের পক্ষে মত দিয়েছেন।

তবে টার্মিনাল পরিস্থিতি নিয়ে অসন্তোষ রয়ে গেছে। ৭১ শতাংশ যাত্রী জানিয়েছেন, টার্মিনাল এলাকায় ধূমপানের চিত্র প্রায় অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনের ভেতরে কিছুটা অগ্রগতি হলেও উন্মুক্ত টার্মিনাল এলাকায় নজরদারি কম থাকায় আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

পরিস্থিতি উন্নয়নে একাধিক সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত মোবাইল কোর্ট ও যৌথ অভিযান জোরদার করা, দৃষ্টান্তমূলক জরিমানার ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করা, চালক ও সুপারভাইজারের দায়িত্ব নির্দিষ্ট করা, যানবাহন লাইসেন্সিং ও পরিদর্শনে তামাক নিয়ন্ত্রণ শর্ত যুক্ত করা এবং যানবাহন ও টার্মিনালে স্থায়ী সাইনেজ স্থাপন।

এ ছাড়া টার্মিনাল এলাকায় তামাক বিক্রয় ও ট্যাপস নিষিদ্ধকরণ, পরিবহনকর্মীদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশও করা হয়েছে। গবেষকরা মনে করছেন, সমন্বিত উদ্যোগ নিলে গণপরিবহন ও টার্মিনাল উভয় স্থানেই ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...
spot_img

আরও পড়ুন

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে সেজেছে। প্রাতঃভ্রমণকারী, পথিক ও দর্শনার্থীদের দৃষ্টি যেন চেনা–অচেনা ফুল ও রঙের দিকে কেন্দ্রীভূত। গাছে গাছে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ আজও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ১৯৬৪ সালে মাত্র ২৫ বছর বয়সে...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন ধরে প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকলেও এবার চিত্র ভিন্ন। সাগরে মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় অন্তত ৬০০টি মহালে...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার ( ৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক...
spot_img