Sunday, March 1, 2026
21.1 C
Dhaka

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ শনিবার সকালে খেতজুড়ে সারি সারি তরমুজ দেখা যায়। বড় থেকে মাঝারি আকারের তরমুজের খেতে তোলা হচ্ছে, আবার অন্যদিকে বিক্রির জন্য জমির এক পাশে স্তূপ করে রাখা হয়েছে। গ্রামটিতে বছরের পর বছর ধরে তরমুজ চাষ হয়ে আসছে। ভালো স্বাদের কারণে এই এলাকার তরমুজ বিক্রি হয় উচ্চ মূল্যে।

কৃষকেরা জানান, বালু ও এঁটেল মাটির মিশ্রণের কারণে এই অঞ্চলের জমিতে তরমুজের ফলন ভালো হয়। তবে সাম্প্রতিক কয়েক বছর ধরে সাগরের লোনাপানি ঢুকে পড়ায় মাটির উর্বরতা কিছুটা কমেছে। এর প্রভাবে তরমুজের আকার ছোট হচ্ছে।

ফুলতলী গ্রামে প্রায় ২০ জন কৃষক তরমুজ চাষ করেন। সব মিলিয়ে চাষের জমির পরিমাণ প্রায় ৪০ একর, যা স্থানীয় হিসাবে প্রায় ১০০ কানি। এসব জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় ৫০ লাখ টাকা। মৌসুম শেষে বিক্রি করে তারা এক কোটি টাকার বেশি আয় করেন।

চাষি মোহাম্মদ ফোরকান বলেন, ‘লাভ-ক্ষতি বড় করে দেখি না। বংশপরম্পরায় আমরা তরমুজ চাষ করে আসছি। আমি চার কানি জমিতে তরমুজ চাষ করেছি। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি, চার লাখ টাকার বেশি বিক্রি করতে পারব।’ আরেক চাষি মো. মিয়া বলেন, ‘দেড় কানি জমিতে তরমুজ চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। প্রথম দফায় বিক্রি করেছি ৯০ হাজার টাকার। খেতে এখনো কিছু তরমুজ রয়েছে। সব বিক্রি করলে আরও প্রায় ২০ হাজার টাকা পাওয়া যাবে।’

এলাকায় চাষিরা মূলত ৬০ দিনে ফলন হয় এমন ‘বিগ প্লাস’, ‘এশিয়ান প্লাস’ ও ‘গ্লোরিয়া জাম্বু’ জাতের তরমুজ চাষ করেন। এছাড়া ৯০ দিনে ফলন হয় এমন জাতের তরমুজও চাষ হচ্ছে। তবে তরমুজ চাষে নানা রোগের ঝুঁকিও রয়েছে। কখনো লতার ডগা থেকে পুরো গাছ শুকিয়ে যায়, আবার ছত্রাকজনিত রোগ দেখা দেয়। চাষিরা এসবকে ‘স্ট্রোক’ বলে অভিহিত করেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১,৩০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদিত হয়। এর মধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ করেন প্রায় ১৫০ জন কৃষক। চলতি বছর ফুলতলী থেকেই প্রায় এক কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ‘আনোয়ারায় প্রতিবছরই তরমুজ চাষ হয়। আমরা নিয়মিত চাষিদের তদারকি করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।’ উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকার বলেন, ‘উপকূলীয় তরমুজ স্বাদে ভালো হওয়ায় চাহিদা বেশি। ভবিষ্যতে এখানে চাষ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট...

চট্টগ্রামের একেএস স্টিলে ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের...

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার...

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে...

অগ্নিদগ্ধ ভবনে প্রদর্শনী ঘুরে দেখলেন এনসিপি নেতা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং গণমাধ্যমে চাপের মধ্যেও...

আকাশসীমা বন্ধের প্রভাব, মধ্যপ্রাচ্য রুটে সব ফ্লাইট স্থগিত

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায়...

নাগেরপাড়ায় জুয়ার আসর ঘিরে হামলা, আহত সাংবাদিক

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক ও জুয়ার আসরের ছবি তোলার জেরে...

শিশু সুরক্ষায় নতুন প্রযুক্তি আনছে অ্যাপল

বিশ্বের বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রাপ্তবয়স্কদের জন্য...

গণতন্ত্র রক্ষায় নাগরিকদের অতন্দ্রপ্রহরী হওয়ার আহ্বান

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার...

নবাবগঞ্জে শিশুহত্যা, সম্পত্তি বিরোধকে ঘিরে চাঞ্চল্য

দিনাজপুরের নবাবগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিরাজুল আল সামস (৭)...

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে...

ভালুকায় সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে রডভর্তি ট্রাক উধাও

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড...

তারাবি নামাজের নিয়ত ও ফজিলত

রমজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত...
spot_img

আরও পড়ুন

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়ে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে...

চট্টগ্রামের একেএস স্টিলে ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় হামলা ও লুটপাটের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা...

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বেলা তিনটায় ধুনট উপজেলা...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকেরা যে বস্তুনিষ্ঠ সংবাদ...
spot_img