Saturday, June 13, 2026
27 C
Dhaka

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু হাতে নিয়ে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি রুহুল আমিন। উদ্বোধনের পর তিনি হাসপাতালের সামনের অংশে ঝাড়ু দেন এবং ঝোপঝাড় পরিষ্কার করেন। এরপর হাসপাতালের পেছনের অংশসহ আশপাশের এলাকাতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এমপি রুহুল আমিন। তিনি দ্রুত এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুহুল আমিন বলেন, আমার জন্মস্থান জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দেখে আমি মুগ্ধ। হাসপাতালের বাইরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। সাধারণত হাসপাতালে যে ধরনের দুর্গন্ধ থাকে, আজ তা পাইনি। এটি একটি ইতিবাচক দিক।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স-রে মেশিন বিকল রয়েছে। অন্যান্য যন্ত্রপাতি সচল থাকলেও দ্রুত সময়ের মধ্যে এক্স-রে মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। একজন অ্যানেস্থেসিয়ান নিয়োগ দেওয়া হলে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এমপি রুহুল আমিন বলেন, বর্তমানে ৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনা অথবা শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হবে। তিনি চিকিৎসকদের প্রতি অযথা রোগী রেফার না করার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়েই সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর সেক্রেটারি আরিফ জোয়ার্দ্দার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...
spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...
spot_img