Friday, February 27, 2026
22.9 C
Dhaka

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশু তাবাচ্ছুমকে হত্যা, কালীগঞ্জে প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু তাহেরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধারের পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। ঘটনাটিকে শুরুতে ‘ক্লুলেস’ হিসেবে উল্লেখ করা হলেও দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী যুবক আবু তাহেরকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর পাড় ও একটি পানবরজ থেকে নিহত শিশুর ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে নদীর ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লুঙ্গিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে চার বছর বয়সী তাবাচ্ছুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ২৪ ঘণ্টার আগেই ক্লুলেস মামলাটির প্রকৃত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত লুঙ্গি ও শিশুর স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবু তাহের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

নিহত শিশুর পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বারোবাজার এলাকায় শত শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে ডাকসু

নরসিংদীতে এক কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ পর হত্যার অভিযোগ এবং...

নলডাঙ্গায় যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়...

নতুনহাটে ইজারা মূল্য বাড়ায় পৌরসভার রাজস্বে নতুন সম্ভাবনা

জয়পুরহাট পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুনহাট এ বছর ১২...
spot_img

আরও পড়ুন

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে সামান্য পরিবর্তন। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান প্রযুক্তিতে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় ট্রাক চালক শাহপরান...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি ক্রয় সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের...
spot_img