Sunday, August 2, 2026
32.2 C
Dhaka
No menu items!

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা সার্কিট হাউসের প্রাঙ্গণ। চারদিকে রঙের উচ্ছ্বাস, মৃদু বাতাসে ভেসে আসছে ফুলের সুবাস। এক ফুল থেকে অন্য ফুলে উড়ছে মৌমাছি, দেখা মিলছে বাহারি রঙের প্রজাপতিরও। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে সার্কিট হাউসের সামনে গিয়ে দেখা যায়, মূল ফটক দিয়ে প্রবেশ করলেই ছয়তলা ভবনের সামনে লাল, হলুদ, সাদা, বেগুনি ও কমলা রঙের ফুলের সমাহার চোখে পড়ে। সারি সারি ফুটে থাকা গোলাপ ও সূর্যমুখীর পাশাপাশি নান্দনিক পরিকল্পনায় রোপণ করা হয়েছে অন্তত ১৫ থেকে ২০ প্রজাতির বিদেশি ফুলগাছ। বর্তমানে প্রায় প্রতিটি গাছেই ফুটেছে ফুল, যা পুরো প্রাঙ্গণকে রূপ দিয়েছে এক বর্ণিল উদ্যানের।

পরিপাটি বাগানজুড়ে ফুটে আছে চায়না গাঁদা, ডালিয়া, চায়না কসমস, গ্লাডিওলাস, সেলোসিয়া, কাঁটা মোগরা, গাজানিয়া, সূর্যমুখী, ইনকা, এন্টার, প্রিটুনিয়া, ক্যালেন্ডুলা ও সিলভিয়াসহ বিভিন্ন প্রজাতির ফুল। সুশৃঙ্খল পরিচর্যা ও পরিকল্পিত রোপণের কারণে বাগানটি যেন হয়ে উঠেছে নান্দনিকতার এক অনন্য উদাহরণ।

কুমিল্লা সার্কিট হাউস মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এটি নির্ধারিত। পাশাপাশি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন ও অতিথি আপ্যায়নের কেন্দ্র হিসেবেও ভবনটি ব্যবহৃত হয়ে থাকে।

বাগান দেখতে আসা নগরীর কালিয়াজুড়ি এলাকার মো. জাকারিয়া ভূঁইয়া বলেন, এমন নান্দনিক বাগান কুমিল্লার আর কোনো সরকারি অফিসে রয়েছে বলে আমার জানা নেই। পুরো সার্কিট হাউস ফুলের গন্ধে সুবাসিত। বাগানে এসে ফুলের সঙ্গে ছবি তুলেছি। বাগান ও ফুলগাছের ক্ষতি না করে এখানে অনেকেই আসেন ছবি তুলতে। বাহারি রঙের এসব ফুল দেখলে মন প্রাণবন্ত ও সজীব হয়ে উঠে।

সার্কিট হাউসের নাজির মো. সুমন মিয়া বলেন, সার্কিট হাউসের বাগানে ১৫ থেকে ২০ প্রজাতের বিদেশি ফুলের গাছ রয়েছে। প্রত্যেকটি ফুলের গাছে বাহারি রঙের ফুল ফুটেছে। প্রায় প্রতিদিনই অনেক দর্শনার্থীকে ফুলের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এই বাগান দেখাশোনা করার জন্য দুইজন মালি রয়েছে। তারা প্রতিদিন বাগানের পরিচর্চা করেন। এখন বসন্ত। পুরো সার্কিট হাউস প্রাঙ্গণে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে, এ এক অন্যরকম অনুভূতি।

বাগানের মালি দ্বীন মোহাম্মদ ও মাসুম জানান, বসন্তের শুরুতেই গাছে গাছে ফুল ফুটতে শুরু করেছে। সার্কিট হাউসে সর্বসাধারণের প্রবেশ সীমিত হলেও বাগানের বাহারি ফুল দেখতে অনেকেই আসেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো সুস্থ ও সতেজ রাখা হয়।

কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল নূর আশেক বলেন, সার্কিট হাউসের সামনের অংশে বিভিন্ন জাতের বিদেশি ফুলগাছ রোপণ করা হয়েছে, যা অল্প সময়েই ফুলে ভরে উঠেছে। বাগানের বাহারি রঙ আর বর্ণিল ফুলের সমারোহ যে কাউকে বিমোহিত করবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img