Sunday, February 22, 2026
32 C
Dhaka

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধি

গেল জানুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১,২৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে সংগঠনটি এই রিপোর্ট প্রকাশ করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে সড়কে ৫৫২টি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১,২০৪ জন আহত হয়েছেন।

রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নৌপথে আটটি দুর্ঘটনায় সাতজন নিহত, ছয়জন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা ২০৯টি ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ। এ দুর্ঘটনায় নিহত ২২৩ জন এবং আহত ১৩২ জন, যা মোট নিহতের ৪০.৮৪ শতাংশ ও আহতের ১০.৯৬ শতাংশ।

জানুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১৩২টি এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ২৯টি। ঢাকায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেটে ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকারদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৫ জন, ১৩১ চালক, ৮৯ পথচারী, ৫৩ পরিবহন শ্রমিক, ৭৯ শিক্ষার্থী, ৯ শিক্ষক, ৬২ নারী, ৬৭ শিশু, চার চিকিৎসক, চার সাংবাদিক এবং এক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১ নেতাকর্মীর পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনার ধরন অনুযায়ী, জানুয়ারিতে ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৪.০৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে মোট দুর্ঘটনার ৪.৫২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০.৩৬ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে।

সংস্থা সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ১৪টি সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে উন্নত বিশ্বের নীতি ও কৌশল অনুসরণ, দক্ষ চালক তৈরির উদ্যোগ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নিশ্চিত করা, সিসি ক্যামেরা পদ্ধতিতে ট্রাফিক আইন প্রয়োগ, গুরুত্বপূর্ণ মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেইন তৈরি, চাদাবাজি বন্ধ করা, চালকের বেতন ও কর্মঘন্টা সুনিশ্চিত করা, রোড সাইন ও মার্কিং স্থাপন করা এবং পথচারী পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...

মাথাব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল রোগ

মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে...

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...
spot_img

আরও পড়ুন

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা...

মাথাব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল রোগ

মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে ব্রেন টিউমার বলা হয়। ব্রেন টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে— বিনাইন বা শিষ্ট টিউমার...

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের...
spot_img