Sunday, February 22, 2026
23.8 C
Dhaka

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের অধীনে ৩৭৯ জন রাজনৈতিক বন্দিকে সাধারণ ক্ষমা দিয়েছে। দেশটির জাতীয় সংসদের একজন আইনপ্রণেতা জানিয়েছেন, কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন দল–নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলি ক্ষমা বিল অনুমোদন করে। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আইনটিতে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। সরকারের দাবি, নতুন এই আইন গণতান্ত্রিক সহাবস্থান ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে।

আইন অনুসারে, ১৯৯৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষ বা বিক্ষোভ চলাকালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমা প্রদান করা হবে। বিরোধীদল, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বহু মানুষ এ আইন থেকে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

ভেনেজুয়েলার বন্দিদের নিয়ে কাজ করা সংগঠন ফোরো পেনাল–এর হিসাব অনুযায়ী, চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের ঘটনার পর থেকে এ পর্যন্ত ৪৪৮ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তবে এখনও ৬০০–এর বেশি রাজনৈতিক বন্দি বিভিন্ন কারাগারে রয়েছে।

আইনটি পাস হওয়ার পরই ৩৭৯ জন রাজনৈতিক বন্দির মুক্তির ঘোষণা আসে। মুক্তির প্রক্রিয়া দেখভাল করা আইনপ্রণেতা জর্হে আরেইজা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানান, সাধারণ ক্ষমা পাওয়া ব্যক্তিদের অধিকাংশকে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পর্যায়ক্রমে মুক্তির জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করা হয়েছে।

তবে বিরোধী নেতারা এই আইনের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইনটিতে কিছু অপরাধ বাদ রাখা হয়েছে, যেগুলো অতীতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে ব্যবহার করেছিল। আইন অনুযায়ী, বিদেশি শক্তির হয়ে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে সশস্ত্র বা জোরপূর্বক কর্মকাণ্ডে উসকানি বা সহায়তার অভিযোগে অভিযুক্তরা এই সুবিধার আওতায় পড়বে না।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ভবিষ্যতে ভেনেজুয়েলায় ফেরার আশার কথা জানিয়েছেন। এছাড়া সন্ত্রাসবাদ–সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এই আইনের সুবিধা পাবেন না। জর্জ আজারিয়া জানিয়েছেন, এসব মামলার বিচার সামরিক আদালতেই চলবে এবং প্রয়োজন হলে সেখানে আলাদা সুবিধা দেয়া হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...
spot_img

আরও পড়ুন

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের ভয়েই অনেকে এটি এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়ম ও পরিমিত পরিমাণে খেলে গরুর...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...
spot_img