Thursday, April 30, 2026
26 C
Dhaka

২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মরক্কোর বিরুদ্ধে এক বড় বিতর্ক তৈরি হয়েছে। স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ের সঙ্গে এই বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো। অভিযোগ উঠেছে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো অপ্রয়োজনীয়ভাবে কুকুর হত্যা করছে। তবে দেশটির সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক প্রাণী কল্যাণ ও সংরক্ষণ কোয়ালিশন (আইএডব্লিউপিসি) জানিয়েছে, মরক্কোর এই কার্যক্রম অব্যাহত থাকলে প্রায় ৩০ লাখ কুকুর বিপদে পড়তে পারে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার পদ্ধতির মধ্যে স্ট্রাইকাইন বিষ প্রয়োগ, গুলি চালানো এবং কিছু কুকুরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া অন্তর্ভুক্ত। এসব কার্যক্রম শহরের রাস্তা ‘পরিষ্কার’ করার উদ্দেশ্যে করা হয়েছে, যাতে পর্যটক ও প্রতিনিধিদল আগমনের আগে শহর প্রস্তুত থাকে।

তবে মরক্কোর রাজধানী রাবাতের শহর কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। লন্ডনে মরক্কোর দূতাবাসের মুখপাত্র বলেছেন, “ভবঘুরে কুকুর নিধনের কোনো কার্যক্রম নেই। আমরা মানবিক ও টেকসই প্রাণী ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ।”

মরক্কোর প্রশাসন জানিয়েছে, তারা ২০১৯ সাল থেকে টিএনভিআর (ট্র্যাপ, নিউটার, ভ্যাকসিনেট, রিলিজ) কর্মসূচি চালাচ্ছে। এই প্রকল্পের আওতায় কুকুরদের ধরা, বন্ধ্যত্ব করানো, ভ্যাকসিন দেওয়া এবং পুনরায় ছাড়া হয়। বিশেষ ক্লিনিকে এর জন্য ২ কোটি ৪০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। একই সময়ে তানজিয়ারের হায়াত প্রকল্প ৪,৬০০-এর বেশি কুকুরকে সহায়তা করেছে।

আইএডব্লিউপিসির পরিচালক লেস ওয়ার্ড সিএনএনকে বলেছেন, ‘রাতের অন্ধকারে রাইফেল হাতে মানুষ রাস্তায় বের হয়ে কুকুরকে গুলি করে, আবার অন্যদের পৌর স্বাস্থ্য ক্লিনিকে বিষ খাওয়ানো হয়েছে। এমনকি কিছু কুকুর, যাদের বন্ধ্যত্ব করা হয়েছে, তারা ও ক্ষতির শিকার হয়েছে।’

আইএডব্লিউপিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বকাপের আয়োজক হওয়ার পর কুকুর নিধনের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, মরক্কো ৩০ লাখ কুকুর হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে।’

হলিউড অভিনেতা মার্ক রাফালো এক্সে পোষ্টে বলেছেন, ‘একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের প্রস্তুতির জন্য লাখ লাখ কুকুরকে হত্যা করা অগ্রগতি নয়। এটি নৈতিক ব্যর্থতা।’

দ্য অ্যাথলেটিকের সাংবাদিক সাইমন হিউজের অনুসন্ধান অনুযায়ী, ১০টি সংস্থা আইএডব্লিউপিসিকে খোলা চিঠি পাঠিয়েছে। তারা বলেছেন, কুকুর হত্যা জাতীয় আইন ও টিএনভিআর প্রকল্পের তহবিল বরাদ্দ নীতির বিরোধী। এছাড়াও, কোনো ব্যক্তি যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণী হত্যা, নির্যাতন বা আঘাত করে, তবে কঠোর শাস্তি ও জরিমানা কার্যকর করতে হবে।

মরক্কোর প্রাণী আইন নিয়েও বিতর্ক রয়েছে। একদিকে প্রাণী নির্যাতনের শাস্তি রয়েছে, অন্যদিকে যারা আশ্রয়, খাবার বা চিকিৎসা দেয় তাদের জরিমানা করতে পারে। ফলে সাধারণ মানুষ পথের কুকুরদের সহায়তা করতে নিরুৎসাহিত হচ্ছে।

মরক্কোর সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতিবছর জলাতঙ্কে প্রায় ৩৩ জন মারা যায় এবং প্রায় এক লাখ মানুষ পথের কুকুরের কামড়ে আক্রান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, চিহ্নিত কুকুরগুলোকে হত্যা না করে একই জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত, যাতে তারা জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আইএডব্লিউপিসি সতর্ক করেছে, গণহারে কুকুর নিধন করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্বকাপ প্রস্তুতি, প্রাণী কল্যাণ এবং জনস্বাস্থ্যের প্রশ্ন মিলিয়ে বিষয়টি এখন আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...

মে দিবস যথাযথ গুরুত্বে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ...

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে...

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...
spot_img

আরও পড়ুন

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি করে। এ সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং সঠিক কারণ...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা, শক্তি অর্জন এবং কর্মক্ষমতা বজায় রাখতে অপরিহার্য। তাই খাদ্য গ্রহণে পরিমিতিবোধ বজায় রাখা এবং অপচয়...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু নানা বাদামের শরবত। এই পানীয় শরীরকে শীতল রাখার...
spot_img