Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

কারাগারে বন্দীর মৃত্যু, আত্মহত্যার দাবি কর্তৃপক্ষের

রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বিকেল পাঁচটার পর রফিকুল ইসলাম কারাগারের সেলের বাইরে একটি কাঁঠালগাছের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা তাঁকে দ্রুত নামিয়ে ফেলেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাতে যোগাযোগ করা হলে কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ জানান, রফিকুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে থাকা অবস্থায় রফিকুল জানতে পারেন, তাঁর স্ত্রী তাঁর ছোট ভাইকে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেন। তাঁর বাড়ি পিরোজপুর জেলায়। এর আগেও তিনি একাধিকবার কারাগারে এসেছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...

অস্ট্রেলিয়া কোচের ব্যাখ্যা, টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বহীন বলা ভিত্তিহীন

বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এমন অসহায় অবস্থার চিত্র খুব কম...

ফাহিমার ঝড়, পাকিস্তান নারী ‘এ’ দল ৫৪ রানে অলআউট

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ...

মধু ও রসুনের মজার বৈজ্ঞানিক রহস্য

খাবারের সঙ্গে জড়িয়ে থাকে অনেক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। রাতের...

রহস্যময় ঘুমের মহামারি ১৯১৬-১৯২৭

১৯১৬ সালের শীতকালে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের মাঝেই মানুষের জীবন...

২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মরক্কোর বিরুদ্ধে...

মোহাম্মদ আমির: ভারত শেষ চারে উঠবে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আটটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে...
spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে পারে গ্লু গান। স্কুলের প্রজেক্ট বা ক্র্যাফটের কাজে ব্যবহৃত এই সাধারণ যন্ত্রই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক চেয়ার-ছাতা, অথচ সৈকতে পর্যটকের সংখ্যা মাত্র পাঁচ। ঢেউ ভাঙছে, বাতাস বইছে, কিন্তু পানিতে নামার কেউ...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর কাজা করা ওয়াজিব নয়; বরং নির্ধারিত সময়ে ও সুযোগ অনুযায়ী তা আদায় করা যায়। কাফফারাও...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ উপস্থিত ছিলেন। খালি পায়ে ফুল হাতে সারিবদ্ধভাবে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরেছেন...
spot_img