Saturday, April 25, 2026
29 C
Dhaka

ইসলামে জিনের মৃত্যু সম্পর্কে ধারণা

জিন শব্দের অর্থ হলো গোপন বা অদৃশ্য সত্তা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, জিন আল্লাহতায়ালার অন্যতম সৃষ্টি, যাদের সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে। তাদের বিবেক, বুদ্ধি ও ভালো-মন্দ বোঝার ক্ষমতা রয়েছে। কোরআনে উল্লেখ আছে, জিনদের মধ্যেও সৎ ও অসৎ উভয় শ্রেণি বিদ্যমান।

ইসলামি আকিদা অনুযায়ী, জিনের অস্তিত্বে বিশ্বাস করা ঈমান বিল গায়েবের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে বহুবার জিনদের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি ‘সুরা জিন’ নামে একটি পূর্ণাঙ্গ সুরাও নাজিল হয়েছে। হজরত সোলায়মান (আ.)-এর আমলে জিনদের বিভিন্ন কাজে নিয়োজিত থাকার কথাও কোরআনে বর্ণিত আছে।

প্রশ্ন হলো, জিনেরা কি মানুষের মতো মৃত্যুবরণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী, জিনেরা মৃত্যুবরণ করে। হাদিসে এসেছে, ‘হে আল্লাহ! আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে।’

তবে জিনদের মৃত্যুর ধরন মানুষের মৃত্যুর মতো নাও হতে পারে। বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, আগুনে পুড়ে, রোগে আক্রান্ত হয়ে, লড়াইয়ে কিংবা সাগরে ডুবে জিনদের মৃত্যু হতে পারে। তারা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু ঘটে।

শয়তানও জিনজাতির অন্তর্ভুক্ত হলেও তাকে কেয়ামত পর্যন্ত জীবন দেওয়া হয়েছে। এই বিশেষ সুযোগ অন্য কোনো জিনকে দেওয়া হয়নি। মৃত জিনদের দাফনের বিষয়টি মানুষের অজানা হলেও ইসলামি বিধান অনুযায়ী তাদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট নিয়ম বিদ্যমান বলে বিশ্বাস করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...

হাজার বছর ধরে পথ দেখিয়ে আসছে যে নক্ষত্র

রাতের আকাশে দিক নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ধ্রুবতারা...

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...
spot_img

আরও পড়ুন

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত রয়েছে। কেউ সকালে গোসল সেরে দিন শুরু করতে পছন্দ করেন, কেউ আবার সারা দিনের ক্লান্তি...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় মন্দিরটির উদ্বোধন...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক যানবাহন প্রদর্শনী ১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনসের পর্দা নামল আজ শনিবার। ২৩ এপ্রিল থেকে...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (২৫ এপ্রিল)...
spot_img