Thursday, February 19, 2026
32 C
Dhaka

রমজানে ইফতারিতে মুড়ি কতটা নিরাপদ

পবিত্র রমজান মাসে ইফতারের টেবিলে যে খাবারটি সবচেয়ে পরিচিত, তা হলো মুড়ি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বা জিলাপির সঙ্গে মুড়ি যেন অবিচ্ছেদ্য অংশ। অনেকের কাছে ইফতার মানেই মুড়িমাখা। তবে সারাদিন রোজা রাখার পর এই মুড়ি শরীরের জন্য কতটা উপকারী, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, এক কাপ প্রায় ১৪ গ্রাম মুড়িতে গড়ে ৫৬ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। এতে প্রোটিন ০.৯ গ্রাম, শর্করা ১২.৬ গ্রাম, ফাইবার ০.২ গ্রাম এবং চর্বি মাত্র ০.১ গ্রাম থাকে। পাশাপাশি অল্প পরিমাণে আয়রন ও বি-ভিটামিন পাওয়া যায়। অর্থাৎ মুড়িতে ক্যালরি ও চর্বি কম হলেও ফাইবার ও প্রোটিনের পরিমাণ খুব বেশি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ১০৫, যা বেশ উচ্চ। ফলে এটি খেলে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়।

দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর দ্রুত শক্তি চায়। মুড়ির শর্করা দ্রুত ভেঙে শক্তি জোগাতে পারে বলে ইফতারের শুরুতে অল্প পরিমাণ মুড়ি খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। তবে সমস্যা হলো, এতে ফাইবার ও প্রোটিন কম থাকায় পেট দীর্ঘ সময় ভরা থাকে না। ফলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে। একই সঙ্গে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে আবার দ্রুত কমে গেলে ক্লান্তি বা ঝিমুনির মতো সমস্যাও দেখা দিতে পারে।

ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মুড়ি নিয়ে ভুল ধারণা রয়েছে। ক্যালরি কম হওয়ায় অল্প পরিমাণে খেলে এটি সহায়ক হতে পারে। কিন্তু অতিরিক্ত খাওয়া হলে বা একে একমাত্র খাবার হিসেবে নিলে পরে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য মুড়ি সবচেয়ে বেশি সতর্কতার বিষয়। উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সের কারণে এটি রক্তে শর্করার হঠাৎ স্পাইক ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মুড়ি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে পরিমাণ সীমিত রেখে সঙ্গে প্রোটিন, ভালো চর্বি ও ফাইবারযুক্ত খাবার যোগ করা জরুরি। শসা, টমেটো, পেঁয়াজ, ছোলা, বাদাম বা দইয়ের সঙ্গে মুড়ি খেলে রক্তে শর্করা তুলনামূলক স্থিতিশীল থাকে এবং পেটও বেশি সময় ভরা থাকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে।...

১৩ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্ত্রী মীরা আক্তার হত্যা মামলার প্রধান...

চিলমারীতে নদীভিত্তিক পর্যটনে নতুন উদ্যোগ

দেশের নদীনির্ভর ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কুড়িগ্রামের...

বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিকের মৃত্যু

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা...

মুসল্লিদের সুবিধায় খতমে তারাবিহে একক পদ্ধতির প্রস্তাব

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণ...

মতপ্রকাশের স্বাধীনতায় জোর দিলেন শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

দামকুড়ায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আটক

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ...

রমজানের আগে চট্টগ্রামে মাংসের দামে ঊর্ধ্বগতি

পবিত্র রমজানকে সামনে রেখে শবে বরাতের পর থেকেই চট্টগ্রাম...

বরিশালে বাজার ইজারাদার খুন

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে...
spot_img

আরও পড়ুন

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হচ্ছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে। স্থানীয় সময়...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ডিজিটাল লিটারেসি...

“নতুনদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, জ্যেষ্ঠদের দায়িত্ব কম — বিএনপির নতুন মন্ত্রিসভা কার্যক্রম শুরু করলো”

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন মন্ত্রিসভা। এবার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রথমবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে। ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলে বৃহস্পতিবার সকালে রাজধানীর বায়ুর মান ২৯১ পৌঁছেছে,...
spot_img