Wednesday, February 18, 2026
22 C
Dhaka

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির বিষয়ে সরকার অবগত রয়েছে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি বিবেচনায় আছে এবং সময় হলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।

প্রশ্নফাঁস ও নকলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মিলন বলেন, প্রশ্নফাঁস ও নকল আর ফিরে আসবে না। অতীতে এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।

শিক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়ে তিনি জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় শিক্ষা কাঠামোকে যুগোপযোগী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেব না। তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে...

নড়াইলে লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে নতুন উত্থান

নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে...

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে...

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের...

আজ থেকে তারাবি ও রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার...

এমএস অফিস জানলেই মিলতে পারে এনজিওর চাকরি

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রে কাজের জন্য মৌলিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন...

নারায়ণগঞ্জে সমর্থকদের ব্যানার টাঙানো ও স্লোগান

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ...

কমলো স্বর্ণের দাম, জানুন নতুন ভরি মূল্য

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে।...

ভিনিসিউসের বিরুদ্ধে বেনফিকার আর্জেন্টাইন তারকার বর্ণবাদী গালির অভিযোগ

লুজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে চলে...

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ...
spot_img

আরও পড়ুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠান্ডা সবজি হিসেবে পরিচিত চালকুমড়া দিয়ে মসুর ডাল রান্না করলে একদিকে যেমন...

নড়াইলে লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে নতুন উত্থান

নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ...

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও বার্সেলোনা জিরোনার কাছে হেরে টেবিলের শীর্ষপদে উঠে উঠতে পারেনি। বুধবারের খেলায় বার্সা মাঠে নেমেছিল জয়লাভের...
spot_img