Thursday, April 23, 2026
25 C
Dhaka

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে আসছে নতুন উদ্বেগের বিষয় ‘লং কোভিড’। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, কোভিড থেকে সেরে ওঠার পরও বহু মানুষ দীর্ঘদিন ধরে ভুগছেন নানা শারীরিক সমস্যায়। বিশেষ করে যাঁদের আগে কখনো অ্যালার্জি বা অ্যাজমা ছিল না, তাঁদের মধ্যেও নতুন করে এসব উপসর্গ দেখা দিচ্ছে।

চিকিৎসাবিষয়ক প্রভাবশালী সাময়িকী মেডস্কেপে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লং কোভিডে আক্রান্ত অনেক রোগীর শরীরে রোগ প্রতিরোধব্যবস্থায় দীর্ঘস্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর ফলেই শ্বাসকষ্ট, হাঁচি-কাশি, নাক দিয়ে পানি পড়া, ত্বকে র‍্যাশ কিংবা অ্যাজমার মতো উপসর্গ নতুনভাবে দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ কেবল শ্বাসতন্ত্রের সংক্রমণ নয়; এটি পুরো ইমিউন সিস্টেমকে প্রভাবিত করতে পারে। ভাইরাস শরীর থেকে চলে গেলেও অনেকের রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সংবেদনশীল অবস্থায় থেকে যায়। ফলে ধুলাবালু, ফুলের রেণু, খাবার বা আবহাওয়ার সামান্য পরিবর্তনেও শরীর তীব্র প্রতিক্রিয়া দেখায়। এই অবস্থাকেই নতুনভাবে সৃষ্ট অ্যালার্জি ও অ্যাজমার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।

মেডস্কেপের প্রতিবেদনে চিকিৎসকেরা উল্লেখ করেছেন, লং কোভিড রোগীদের মধ্যে অ্যাজমাসদৃশ শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, যা আগে কখনো ছিল না। কারও ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের প্রয়োজন হচ্ছে, আবার কারও ত্বকে র‍্যাশ বা খাবারে অ্যালার্জি তৈরি হচ্ছে। এসব উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হওয়ায় রোগীদের জীবনযাত্রার মানও ব্যাহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লং কোভিডে আক্রান্ত একটি উল্লেখযোগ্য অংশের মানুষের মধ্যে নতুন অ্যালার্জি তৈরি হচ্ছে অথবা পুরোনো অ্যালার্জির তীব্রতা বাড়ছে। গবেষকেরা ধারণা করছেন, কোভিড-১৯-এর কারণে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং মাস্ট সেল অ্যাক্টিভেশন নামের একটি প্রক্রিয়া সক্রিয় থাকতে পারে, যা অ্যালার্জি ও অ্যাজমার ঝুঁকি বাড়ায়।

এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোভিড থেকে সেরে ওঠার পর নতুন করে শ্বাসকষ্ট, অ্যালার্জি বা অ্যাজমার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লং কোভিড এখন আর শুধু ক্লান্তি বা ব্রেন ফগের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ধীরে ধীরে দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্র ও অ্যালার্জিজনিত সমস্যার কারণ হয়ে উঠছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img