Monday, February 9, 2026
22 C
Dhaka

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও নতুন সফটওয়্যারের দিকে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটির সাপোর্ট স্থগিত করা হবে।

অ্যাডোবি সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি ব্যবহারকারীদের ইমেইল পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ গ্রাহকরা আগামী ২০২৬ সালের মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা ছাড় রেখে ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত সহায়তা চালু থাকবে।

এই ঘোষণার পর ব্যবহারকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সফটওয়্যারটি ওপেন সোর্স করার অনুরোধ জানিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।

অ্যাডোবি তাদের প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, “২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। কিন্তু প্রযুক্তির ধারা বদলাচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা মেনে সফটওয়্যারটির সমর্থন বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

বিশ্লেষকেরা বলছেন, অ্যাডোবির বর্তমান মনোযোগ এখন এআই-সমৃদ্ধ পণ্যের দিকে। অ্যানিমেট সেই নতুন দিকনির্দেশনার সঙ্গে আর মানানসই নয়।

অ্যাডোবি কোনও নির্দিষ্ট বিকল্প সফটওয়্যার সুপারিশ করেনি। তবে তারা জানিয়েছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে অ্যানিমেটের কিছু কাজের বিকল্প পেতে পারেন। উদাহরণ হিসেবে জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল এবং সহজ অ্যানিমেশন ইফেক্টের জন্য অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে থেকেই ইঙ্গিত মিলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, এবং ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি। সফটওয়্যারটির মাসিক মূল্য ছিল ৩৪.৪৯ ডলার, বার্ষিক চুক্তিতে তা কমে ২২.৯৯ ডলার হতো। যাদের কম্পিউটারে ইতিমধ্যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...
spot_img

আরও পড়ুন

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে খেলাতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেছেন,...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার মিনি’ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আকারে ছোট হলেও শক্তিশালী পারফরম্যান্সের এই ডেস্কটপটি ব্যক্তিগত ও...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ কর্মসূচি পালন...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক...
spot_img