Saturday, April 4, 2026
29 C
Dhaka

শফিকুল আলম: গণমাধ্যমের দায়িত্বশীলতা অপরিহার্য

অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের গণমাধ্যম থেকে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা জানিয়েছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম লিখেছেন, গত ১৮ মাস ধরে দেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে।

প্রেস সচিব জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও ওসমান হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এই সময় আরও কিছু সমর্থক ও কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

শফিকুল আলম বলেন, জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় তিনি ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। প্রেস সচিব জানান, ‘গুলিবিদ্ধ’ শব্দটি সাধারণভাবে সরাসরি গুলিতে আহত হওয়ার ধারণা দেয়। ওই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে।

তিনি অভিযোগ করেন, দেশের বড় বড় গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র ওই ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে জাবের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করেছে। তবে সরকার তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্চিত করে, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুলিশ আর প্রাণঘাতী অস্ত্র বহন করে না। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও নিশ্চিত করেন, জাবেরসহ আন্দোলনকারীদের কেউই গুলিবিদ্ধ হননি।

শফিকুল আলম বলেন, সংবাদ সংগ্রহ একটি গুরুদায়িত্ব। একটি ভুল সংবাদও সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে। তিনি অভিযোগ করেন, আগের দিনের সংঘর্ষের ঘটনায় অনেক গণমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। শুধু ক্লিকবেইটের ফাঁদে পড়েনি, বরং পরিস্থিতি আরও উত্তেজিত করেছে।

প্রেস সচিব উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার, ডিএমপি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বক্তব্য শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে সহায়তা করেছে। তিনি পূর্বের উদাহরণ হিসেবে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনার সময় ভুল ও অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠার বিষয়টি উল্লেখ করেন।

শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা বলতে সাংবাদিকেরা সচরাচর সোচ্চার হন। কিন্তু নিজেদের ক্ষেত্রে আয়নায় তাকানোর সময় অনেকেই দায়িত্ব এড়ান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...
spot_img

আরও পড়ুন

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মৌলিক সংখ্যা এবং কৃষ্ণগহ্বরের সিঙ্গুলারিটির মধ্যে এক ধরনের অদ্ভুত সম্পর্ক বিদ্যমান। মৌলিক...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা, দুর্ঘটনা বা হঠাৎ মোচড় খাওয়া হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার সাধারণ কারণ। হাঁটুর জোড়ায়...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে গেলে তা জরুরি মেডিক্যাল ইমার্জেন্সি। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। সাধারণ আটকে যাওয়া বস্তুসমূহ ধাতব...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের মনে জাগানো একটি প্রশ্ন। প্রাচীন যুগে বিজ্ঞানী-দার্শনিকরা এই বিষয়ে বিভক্ত ছিলেন। কেউ বলতেন পৃথিবী অনন্ত...
spot_img