Friday, February 6, 2026
21 C
Dhaka

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে কার্যক্রমের পরিকল্পনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী, এবার থেকে শিক্ষকদের নিয়োগ ও বদলিসহ সম্পর্কিত সব কার্যক্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে জেলা পর্যায়ে সম্পন্ন করা হবে। এই উদ্যোগ শিক্ষকদের ভোগান্তি কমিয়ে তাদের জন্য সহজ ও দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) আয়োজিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের পরিকল্পনায় আছে, মন্ত্রণালয় নয় বরং জেলা পর্যায়ে নিয়োগ ও বদলি করা। এতে শিক্ষকদের ভোগান্তি অনেকটাই কমবে।” তিনি আরও জানান, প্রত্যেকটি স্কুলকে একটি স্বায়ত্তশাসিত (অটোনোমাস) বডির মতো গড়ে তোলা হবে, যাতে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হয়।

ডা. বিধান রঞ্জন রায় শিক্ষার মান বৃদ্ধির জন্য সরকারের বাজেট, ইনপুট এবং একটি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিবীক্ষণ ইউনিট গঠনের প্রস্তাবও তুলে ধরেন। এই ইউনিট শিক্ষার্থীদের পড়াশোনা ও অর্জন পর্যবেক্ষণ করবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়কে সুপারিশ প্রদান করবে।

উপদেষ্টা দুর্বল ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, “বড় বড় কথা বলা হয়, ডিজিটালাইজেশনের কথা বলা হয়, কিন্তু সব জায়গায় ফাঁকি থাকে। কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু সর্বত্র আপডেটেড ডাটা পাওয়া যায় না। প্রযুক্তির যথাযথ ব্যবহার হলে মানুষের জীবন সহজ ও স্মার্ট করা সম্ভব, কিন্তু প্রয়োগে সমস্যা দেখা দেয়। কাজেই শিক্ষকদের সময় নষ্ট কমিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানোই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৬০ মিটার স্প্রিন্টে মাত্র ০.০১ সেকেন্ডে ফাইনাল হাতছাড়া

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা...

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও সন্তানের মা...

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি জোরদার...

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে...

ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, “উন্নয়নের জন্য মানিকের বিকল্প নেই”

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ...

এক ইনিংসে ৩০ বাউন্ডারি ও ১৫ ছক্কা, অনন্য রেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে...

ফেব্রুয়ারির শুরুতেই প্রবাসী আয়ের প্রবণতা বৃদ্ধি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয়...

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন,...

চুয়েট হল থেকে মাদক সঙ্কটে ৭ শিক্ষার্থীকে শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবাসিক হলের একটি...

কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গণে বুধবার (৪ ফেব্রুয়ারি)...

শহীদ জহুরুল হক স্মরণে ২৭ বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভালো ছবি আঁকার জন্য মনোযোগী হওয়া, বারবার চেষ্টা করা...

সাভারে ১১–দলীয় জোটের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের...

ঢাকার শিশু হাসপাতালে শয্যার তুলনায় তিন গুণ রোগী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার অভাবে ছয়...
spot_img

আরও পড়ুন

৬০ মিটার স্প্রিন্টে মাত্র ০.০১ সেকেন্ডে ফাইনাল হাতছাড়া

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র অ্যাথলেট ইমরানুর রহমান ফাইনালে উঠতে পারেননি। আজ বিকেলে ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে তৃতীয়...

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও সন্তানের মা হতে চলেছেন—এমন গুঞ্জন কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল মিডিয়ায়। এবার সেই আলোচনাই সত্যতার রূপ নিচ্ছে বলে...

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি জোরদার হয়েছে। দীর্ঘ ২২ বছর পর শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে...

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন বহু বছর ধরে গড়ে তুলেছিলেন এক ভয়াবহ...
spot_img