Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বিশ্বের ২০ দেশের অধিনায়কদের পাশে বসার সুযোগ না পাওয়া আক্ষেপ কিছুটা হলেও মিরপুরে মাঠের পারফরম্যান্সে ভুলিয়ে দিলেন লিটন দাস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুরে তিন দলের অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতু একাদশকে ৬ উইকেটে জয় এনে দেন লিটন দাস ও রিশাদ হোসেন।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে মুম্বাই ও কলম্বোতে ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠানে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর অধিনায়করা একসঙ্গে উপস্থিত ছিলেন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের অধিনায়ক হিসেবেও সেই ছবির অংশ হওয়ার কথা ছিল লিটনের। সেই না–পাওয়া সুযোগের আক্ষেপের মাঝেই তিনি মাঠে নামেন ধূমকেতু একাদশের হয়ে টস করতে।

বিসিবির আয়োজনে তিন দলের এই টুর্নামেন্টের প্রথম দিনেই ছিল বাড়তি আয়োজন। ম্যাচের আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করে ওয়ারফেজ। গ্যালারিতে হাজির হন প্রায় পাঁচ হাজার দর্শক, যাদের বড় একটি অংশ ছিল শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারিতে। বিপিএলের বাইরে ঘরোয়া ক্রিকেটে এমন দর্শকসমাগম এখন বিরল।

ম্যাচে দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতু একাদশের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে বিপিএলের বাইরে থাকলেও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা নিয়ে ফেরা এই অলরাউন্ডার প্রথম ম্যাচেই ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। আজিজুল হাকিম, আরিফুল ইসলাম ও আকবর আলী তাঁর বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন।

এই ম্যাচে দেশের ক্রিকেটে একটি ‘প্রথমের’ সাক্ষীও হয় দর্শকরা। টি–টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘সুপার সাব’ হিসেবে মাঠে নামেন দুরন্ত একাদশের জাওয়াদ আবরার। তিনি নাহিদ রানার জায়গায় ব্যাটিং করেন, আর নাহিদ করেন বোলিং।

তবে ম্যাচটি প্রতিযোগিতামূলক রূপ নিতে পারেনি। তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া অনেকটা ‘ছায়া জাতীয় দল’ ধূমকেতু একাদশের বিপক্ষে হাই পারফরম্যান্স ও সদ্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দুরন্ত একাদশ লড়াই গড়ে তুলতে ব্যর্থ হয়। ব্যাটিংয়ে বড় ইনিংস না আসায় চাপ বাড়ে শুরু থেকেই। ৩৬ বলে মাহফিজুলের করা ৩৯ রানই ছিল দলের সর্বোচ্চ।

১৬তম ওভারের আগেই ১১৭ রানে ৭ উইকেট হারানোর পর ‘সুপার সাব’ হিসেবে নামা জাওয়াদ আবরার ৮ বলে ১০ রান করেন। পরে আব্দুল গাফফারের সঙ্গে তাঁর ২৪ রানের জুটিতে দলীয় রান ১৪০ পার হয়। দুরন্ত একাদশ শেষ পর্যন্ত থামে ১৪৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশকে খুব বেশি বেগ পেতে হয়নি। ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাসের ৭৮ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায়। সাইফ আউট হলেও লিটন দাস ৪৩ বলে ৪৫ রান করে দলকে ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন। এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ধূমকেতু একাদশ মুখোমুখি হবে নাজমুল হোসেনের দুর্বার একাদশের। এর আগে বিকেল চারটায় শুরু হওয়া সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মিলা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img