Wednesday, February 4, 2026
20 C
Dhaka

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি। তিনি জানান, সিলসহ সোহেল রানা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ্যানি জানান, ‘সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তোবা তার পদ-পদবীও রয়েছে। একটি কম্পিউটারসহ ছয়টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকবজা রয়েছে এবং একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ রয়েছে। প্রশাসনকে সতর্ক এবং সজাগ থেকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও ঘটনা ঘটতে পারে। সোহেলের সিল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর বা নেতার ইন্ধন, কিভাবে এই সিলগুলো বানানো হলো, তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রত্যেক কেন্দ্রে জাল ভোট ও জালিয়াতি রুখতে সরকার ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে।’

এ্যানি অভিযোগ করেন, শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশে বিভিন্ন কারখানা ও প্রিন্টারে সিল ও ব্যালট প্রস্তুতের প্রচেষ্টা চলছে। তিনি বলেন, ‘সম্প্রতি জামায়াত ৫০ হাজার বোরকার অর্ডার দিয়েছেন জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে। বোরকার ভেতরে সিলকৃত ব্যালট রাখার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো...

প্যারিসে এক্স কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি

প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ...

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া...

২৫ বছরের সফটওয়্যার ইতিহাসের ইতি টানছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত...

মানবিক সহায়তা সংস্থার কার্যালয়ও ড্রোন হামলার নিশানায়

সুদানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড...

শিশুদের ব্রাশে কতটা টুথপেস্ট নিরাপদ

দাঁতের যত্ন সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত দাঁত ব্রাশ...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়।...

শবেবরাতের ইতিহাস ও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন চর্চা

শবেবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ইসলামের ইতিহাসে একটি...

শবেবরাতে কোন আমলগুলো উত্তম

শাবান মাসের মধ্যরাত, যা আমাদের সমাজে শবেবরাত নামে পরিচিত,...

নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা বিলম্ব নস্যাতের হুমকি

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকারের পরিষদের সাবেক সাধারণ...

অ্যালমার পর্যবেক্ষণে উন্মোচিত সৌরজগতের অতীত

গ্রহগুলোর জন্মের পরের সময়টিকে জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে অস্থির অধ্যায় হিসেবে...

ভৈরব রেলস্টেশনে ছিনতাইয়ের জেরে হত্যাকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায়...

শবেবরাত কেন গুনাহ মাফের রাত হিসেবে পরিচিত

শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে বিবেচনা করা হয়।...
spot_img

আরও পড়ুন

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে স্পেকট্রাম বরাদ্দের ডিমান্ড নোট পেয়েছে গ্রামীণফোন। প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে...

প্যারিসে এক্স কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি

প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ হিসেবে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ফ্রান্সের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে...

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া ও জীবনযাপনের অভ্যাসেও পরিবর্তন আনতে হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসই ওজন কমানোর...

২৫ বছরের সফটওয়্যার ইতিহাসের ইতি টানছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১...
spot_img