Friday, July 10, 2026
26 C
Dhaka

এপস্টেইন ফাইলসের ডজনখানেক স্পষ্ট নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন

মার্কিন বিচার বিভাগ কোনো সম্পাদনা ছাড়াই তাদের ওয়েবসাইটে ডজনখানেক তরুণীর নগ্ন ছবি প্রকাশ করেছে, যাতে তাঁদের মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব তরুণীর ছবি মার্কিন ধনকুবের যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিপত্রের অংশ হিসেবে সংরক্ষিত ছিল।

এপস্টেইন ফাইলস প্রকাশের বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তরুণীর স্পষ্ট মুখমণ্ডলের ছবি অস্পষ্ট করা বা মুছে দেওয়া ফেডারেল সরকারের দায়িত্ব ছিল। কারণ, ছবি এতটা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছিল যে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা সম্ভব।

গত শুক্রবার বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৩০ লাখের বেশি পৃষ্ঠা পর্যালোচনা করতে গিয়ে নিউইয়র্ক টাইমস প্রায় ৪০টি স্পষ্ট ছবি শনাক্ত করে। ছবিগুলো একটি ব্যক্তিগত ফটো সংগ্রহের অংশ বলে মনে হয়, যেখানে নগ্ন দেহ এবং ছবিতে থাকা ব্যক্তিদের মুখ দেখা যাচ্ছে।

ছবির ব্যক্তিরা তরুণ হলেও তারা অপ্রাপ্তবয়স্ক কিনা তা স্পষ্ট নয়। কিছু ছবিতে সমুদ্রসৈকতসহ এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপের দৃশ্য দেখা যায়, অন্য কিছু ছবি তোলা হয়েছে শোবার ঘর ও ব্যক্তিগত স্থানে।

মার্কিন সরকারের আইনজীবীরা কয়েক সপ্তাহ ধরে এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের শর্ত পূরণে তড়িঘড়ি করছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এসব নথি প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

নিউইয়র্ক টাইমস গত শনিবার বিচার বিভাগকে জানিয়েছে, সাংবাদিকরা নগ্ন ছবি দেখতে পাচ্ছেন। গতরোববার আরও কিছু নগ্ন ছবি চিহ্নিত করে বিষয়টি জানানো হয়।

বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, ‘ভুক্তভোগীদের উদ্বেগ এবং ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য বিশেষ করে যৌন প্রকৃতির ছবি ঠিক করতে দিনরাত কাজ করছে বিভাগ।’ তিনি উল্লেখ করেন, যথাযথ সম্পাদনা শেষ হলে সংশ্লিষ্ট নথি আবার অনলাইনে প্রকাশ করা হবে।

টাইমস যেসব ছবি চিহ্নিত করেছে, সেগুলোর বেশির ভাগ সরিয়ে ফেলা হয়েছে বা এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে কাউকে শনাক্ত করা না যায়। ছবিগুলোতে অন্তত সাতজন আলাদা ব্যক্তিকে দেখা গেছে। টাইমস তাদের পরিচয় জানার চেষ্টা করেনি।

এপস্টেইন ও তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েল কিশোরী বয়সে কিভাবে ভুক্তভোগীদের প্রলোভন দেখিয়ে নির্যাতন করেছিলেন, তা আদালতে অ্যানি ফার্মার সাক্ষ্য দিয়ে বলেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের ছবি স্পষ্টভাবে প্রকাশের খবর ‘ভীষণ উদ্বেগজনক’।

অ্যানি ফার্মার বলেন, ‘ভুক্তভোগীদের সুরক্ষা না দেওয়ার বিষয়টি কল্পনা করাও কঠিন। তাঁদের পূর্ণ নগ্ন ছবি সারা বিশ্বে ডাউনলোডের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।’

অন্য ভুক্তভোগীরাও তাদের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্য ফাইলসে পাওয়ার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আইনজীবী ব্রিটানি হেন্ডারসন ছবির প্রকাশকে ‘ঘৃণ্য’ কাজ বলে উল্লেখ করেছেন।

১৯ ডিসেম্বরের মধ্যে বিচার বিভাগের এপস্টেইনের সব ফাইল প্রকাশ করার কথা থাকলেও সময়মতো তা শেষ হয়নি। শুক্রবার লাখ লাখ নথির পাশাপাশি ২ হাজার ভিডিও ও ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়। বিচার বিভাগ জানিয়েছে, প্রকাশের কাজে ৫০০-এর বেশি আইনজীবী ও পর্যালোচক কাজ করেছেন।

সম্পাদনা অনেক ক্ষেত্রে এলোমেলো ও পরস্পরবিরোধী মনে হয়েছে। কোনো নথিতে কারও নাম গোপন রাখা হয়েছে, কিন্তু একই নথির অনুলিপিতে সেই নাম প্রকাশিত। এক ই-মেইলে ‘এপস্টেইনের ভুক্তভোগী তালিকা’-এর উল্লেখ আছে, অন্য অংশে কেবল একটি নাম বাদে বহু নাম উন্মুক্ত রাখা হয়েছে। কিছু ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছেন, অথচ ক্ষমতাবান ব্যক্তিদের নাম আড়াল করা হয়েছে।

এক ক্ষেত্রে দেখা যায়, ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিফেন কে ব্যানন ও এপস্টেইনের মধ্যে একটি টেক্সট বার্তা আদান-প্রদান হয়েছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি সংবাদ প্রতিবেদনের উল্লেখ ছিল। সংশ্লিষ্ট ছবিতে ট্রাম্পের মুখ পুরোপুরি ঢাকা ছিল।

গত বছর ট্রাম্প প্রশাসন তদন্তসংক্রান্ত নথি প্রকাশের ইঙ্গিত দিলেও পরে সরে আসে। এরপর ডেমোক্র্যাট ও কয়েকজন রিপাবলিকান সদস্য মিলে আইন পাসের উদ্যোগ নেন, যাতে ফাইলগুলো প্রকাশ বাধ্যতামূলক হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img