Monday, February 2, 2026
26 C
Dhaka

নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নোয়াখালী-৩ আসনের অন্তর্ভুক্ত উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে এই নাশকতা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রথমে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, সোমবার ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রথমে বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অফিসটিতে আগুন ধরিয়ে দেয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

টপলেস হয়ে চমকে দিলেন আলোচিত এই গায়িকা

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সবচেয়ে আলোচিত চরিত্র পপ গায়িকা...

নবীনগরে বিএনপি কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার...

রূপগঞ্জে বিএনপির গণসংযোগ জোরদার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ...

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরোববার বলেছেন, তিনি ইরানের সঙ্গে...

এপস্টেইন ফাইলসের ডজনখানেক স্পষ্ট নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন

মার্কিন বিচার বিভাগ কোনো সম্পাদনা ছাড়াই তাদের ওয়েবসাইটে ডজনখানেক...

উপকূলীয় এলাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ...

১৭ মাসে হামলার শিকার ৯৭টি মাজার: মাকাম

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে ১৭ মাসে...

পটুয়াখালী-১ আসনে রাজনৈতিক ঐক্য

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত...

বাংলাদেশের সংবিধান সংশোধনকে ছেলেখেলায় পরিণত করা হয়েছে: আলী রীয়াজ

বাংলাদেশের সংবিধান সংশোধনকে ছেলেখেলায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য...

বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব কারখানা স্থাপন হবে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি হিমাগার চায় কৃষকরা

ফসলের মৌসুমে নির্বাচনের সময় গ্রামবাংলার মাঠে ভোটের আলাপও উঠে...

১১ বছর ধরে শিক্ষকতা করলেও নেই বৈধ নিবন্ধন

ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার দুই শিক্ষিকার বিরুদ্ধে জাল...

তফসিল ঘোষণার পর ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে...

ঢাকা-রংপুর রুটে ডিএনসির বড় মাদক ধরপাকড়

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বিলাসবহুল এসি বাসে অভিযান চালিয়ে...
spot_img

আরও পড়ুন

টপলেস হয়ে চমকে দিলেন আলোচিত এই গায়িকা

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সবচেয়ে আলোচিত চরিত্র পপ গায়িকা চ্যাপেল রোন। টপলেস লুক নিয়ে হাজির হয়ে তিনি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। ‘পিঙ্ক পনি ক্লাব’...

নবীনগরে বিএনপি কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে আগুনে বিএনপি...

রূপগঞ্জে বিএনপির গণসংযোগ জোরদার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে...

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরোববার বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করেছিলেন, ইরানে যেকোনো মার্কিন...
spot_img