Sunday, September 6, 2026
26 C
Dhaka

ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদের নামে নতুন মামলা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ)-এর নামে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মরহুম নুরুদ্দিন হায়দারের ছেলে মো. রফিক উদ্দিন রফিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি করেছেন।

মামলায় মোর্শেদ আলম ছাড়াও উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান এমরান, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন রুহুলসহ ৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪-৫ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির অফিসে হামলা চালানো হয়, অফিসের সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয় এবং মারপিটে কয়েকজন আহত হন।

মামলার বাদী মো. রফিক উদ্দিন পূর্বে কৃষকদল করে থাকেন বলে জানা গেছে। এর আগে ২৫ জানুয়ারি সন্ধ্যায় ভালুকা সদরে নির্বাচনী সহিংসতার ঘটনায় উপজেলা বিএনপির অফিসে হামলা, অফিসের সামনে গাড়ি ভাঙচুর এবং মারপিট করে আহত করার অভিযোগে আরও একটি মামলা হয়েছিল। ওই মামলার বাদী ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ। সেখানে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু এবং সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে দুইটি শক্তিশালী গ্রুপে বিভক্ত হয়ে আছে। তারা উপজেলা সদরে আলাদা অফিস থেকে দলের কেন্দ্রীয় কর্মসূচি আলাদাভাবে পালন করছে। মোর্শেদ আলম দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আবু তাহের জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য আসামিদের নামে মামলা দায়ের করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img