Saturday, August 1, 2026
28.3 C
Dhaka
No menu items!

কৃত্রিম বুদ্ধিমত্তায় বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ

প্রযুক্তি জগতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সাম্প্রতিক সময়ে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কৃত্রিম নিউরন কাঠামো নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানী, যা মানুষের স্মৃতির মতো কাজ করতে সক্ষম এক নতুন প্রযুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই অগ্রগতি এআইকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এআইয়ের ক্রমবর্ধমান ক্ষমতা, সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন শুধু বিজ্ঞানী বা গবেষকরাই নন, ব্যবসায়ী ও দার্শনিকরাও। দীর্ঘদিন এআই গবেষণার অগ্রদূত নোবেলজয়ী জেফ্রি হিন্টন একসময় বিশ্বাস করতেন, মানুষের মস্তিষ্ক এআইয়ের তুলনায় অনেক বেশি উন্নত। তবে ২০২৩ সালে তিনি ভিন্ন উপলব্ধিতে পৌঁছান। এক বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে এআই এমন পর্যায়ে পৌঁছেছে, যা অনেক ক্ষেত্রেই মানুষের মস্তিষ্কের চেয়ে এগিয়ে এবং কেবল আরও বিস্তৃত প্রয়োগই বাকি। তিনি সতর্ক করে বলেন, এখনই যদি এআইয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে মানবজাতি অস্তিত্ব সংকটে পড়তে পারে।

মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন এবং প্রায় ১০০ ট্রিলিয়ন আন্তঃসংযোগ রয়েছে। গবেষকদের ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সিস্টেম একই পরিমাণ কানেকশন তৈরি করতে সক্ষম হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যে আরও বড় ও শক্তিশালী এআই সিস্টেম তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে।

নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে বিপুল তথ্য বিশ্লেষণে হিন্টনের গবেষণা এআইকে বড় ধরনের সক্ষমতা দিয়েছে। ফলে এআই এখন ছবি শনাক্ত করা, ভাষা বোঝা এমনকি স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর মতো কাজও করতে পারছে। এই দ্রুত অগ্রগতির কারণেই তিনি নিজেই এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গুগলের ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআইয়ের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বাস্তবসম্মত পথ। অনেক দেশ ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি অন্তর্ভুক্ত করছে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

অনেক বিশ্লেষকের মতে, উৎপাদনশীলতা ও দক্ষতায় এআই মানুষের তুলনায় এগিয়ে যেতে পারে। এআইকে বেতন দিতে হয় না, ছুটি লাগে না এবং নিরবচ্ছিন্নভাবে কাজ করা সম্ভব। এর ফলে লেখালেখি, সাংবাদিকতা, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, বিনোদন এবং তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। কিছু পেশায় কর্মসংস্থান কমলেও, নতুন খাতে কাজের সুযোগও তৈরি হচ্ছে।

তবে মানুষের আবেগ, অনুভূতি ও জটিল চিন্তাশক্তি যন্ত্রের পক্ষে পুরোপুরি অনুকরণ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই রোবট বা যন্ত্র যতই উন্নত হোক, মানুষের সঙ্গে মৌলিক পার্থক্য থেকেই যাবে। প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানবকল্যাণে এআইকে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img