Monday, May 4, 2026
27 C
Dhaka

ট্রাম্পের সমালোচনার পর ব্রিটিশ সেনাদের প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে যুদ্ধ করা যুক্তরাজ্যের সেনাদের প্রশংসা করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ন্যাটো মিত্র বাহিনীর ভূমিকাকে হালকাভাবে দেখানোর পর সাবেক সেনা, তাদের পরিবার এবং আন্তর্জাতিক রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়েন।

গত সপ্তাহে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আমরা আসলে তাদের কাছ থেকে কিছু চাইওনি। তারা আফগানিস্তানে সেনা পাঠিয়েছে, কিন্তু সামনের সারি থেকে কিছুটা দূরে ছিল।’ এই মন্তব্যের ফলে আফগানিস্তানে দায়িত্ব পালন করা সেনাদের পরিবার, সাবেক যোদ্ধা এবং ওয়েস্টমিনস্টারসহ আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এটিকে ‘অপমানজনক ও সত্যিই ভয়াবহ’ বলে মন্তব্য করেন। শনিবার স্টারমারের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ব্রিটিশ সেনাদের ‘সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম’ হিসেবে বর্ণনা করেন।

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি বলেন, সেনাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো জরুরি। তিনি স্মরণ করিয়ে দেন, ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা একবারই প্রয়োগ হয়েছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সময় পর্যন্ত জোটভুক্ত বাহিনীর ৩,৫০০-এর বেশি সেনা নিহত হন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক। প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ছিল যুক্তরাজ্য—যুদ্ধে দেশটির ৪৫৭ জন সেনা নিহত হন এবং বহু সেনা গুরুতর আহত হন।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, ফোনালাপে প্রধানমন্ত্রী স্টারমার আফগানিস্তানে লড়াই করা ব্রিটিশ ও মার্কিন সেনাদের সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। এই কথোপকথনের পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে লিখেছেন, ‘যুক্তরাজ্যের মহান ও অত্যন্ত সাহসী সেনারা সব সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে। আফগানিস্তানে ৪৫৭ জন নিহত হয়েছেন, বহুজন গুরুতর আহত হয়েছেন, এবং তারা ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম। এই বন্ধন কখনো ভাঙার নয়। আমরা আপনাদের ভালোবাসি, সব সময়ই ভালোবাসব।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...
spot_img

আরও পড়ুন

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা....

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী...
spot_img