Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: কম্পিউটার বিজ্ঞানে দেশে দ্বিতীয় চুয়েট

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে একাধিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান—এই তিনটি বিষয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, প্রকৌশল বিদ্যায় বিশ্বে চুয়েটের অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে। এ তালিকায় দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েট দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

অন্যদিকে, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে বিশ্বে ৬০১–৮০০ তম অবস্থানের মধ্যে জায়গা করে নিয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে চুয়েট। এই বিষয়ের তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ফলিত বিজ্ঞান বিষয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়েও চুয়েটের অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে রয়েছে।

তবে অন্যান্য সূচকে ধারাবাহিকতা বজায় থাকলেও চলতি বছর এই তিনটি বিষয়েই মানসম্মত গবেষণা সূচকে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে মানসম্মত গবেষণা সূচকে চুয়েটের স্কোর ছিল ৮৩ দশমিক ৭ পয়েন্ট, যা এ বছর কমে দাঁড়িয়েছে ৭৮ পয়েন্টে। প্রকৌশল বিষয়ে একই সূচকে আগের বছর ৭২ দশমিক ২ পয়েন্ট থাকলেও এবার তা নেমে এসেছে ৬৮ দশমিক ৩ পয়েন্টে। ফলিত বিজ্ঞান বিষয়ে এই সূচকে স্কোর হয়েছে ৬৭, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট কম।

এ বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়াঁ বলেন, ‘গবেষণায় আমাদের বাজেট বেড়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিভিন্ন অনুদানের ব্যবস্থা করছে। গবেষণার ফল পেতে সময় লাগে। আগের তুলনায় চুয়েটে এখন অনেক ভালো মানের গবেষণা হচ্ছে। শিক্ষকরাও গবেষণা ও নতুন নতুন কাজের প্রতি আগের চেয়ে বেশি আগ্রহী। ইনশাল্লাহ ভবিষ্যতে এর ইতিবাচক ফল দেখা যাবে।’

এর আগে, গত বছরের অক্টোবরে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে চুয়েট ১২০১–১৫০০ এর মধ্যে অবস্থান করেছিল। সে সময় বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ছিল ২৭ দশমিক ৩ থেকে ৩২ দশমিক ০ এর মধ্যে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img