Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও ক্যালেন্ডার উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন’-এর নবীন বরণ, ম্যাগাজিন ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ. কে. খান আইন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. মুহিত খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন মো. আবিদ আলী ভূঁঞা, পৃষ্ঠপোষক আ. ন. ম. শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মুনীর হোসেন, মো. মহিউদ্দিন মুন্সী, ইপসার সহকারী শাখা ব্যবস্থাপক ও প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হিমেলসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ফিরোজ, সাবেক সভাপতি ও পটিয়া সরকারি কলেজের প্রভাষক দিদারুল আলম সজল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শরফুদ্দিন রাশেদ, সাবেক সভাপতি মো. কাউসার হোসেন, মো. হাবিবুল হাসান, মুহাম্মদ ফারুকুল ইসলাম, মোহাম্মদ মোদাচ্ছির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে বক্তব্যে চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জেলা অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে চবির চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন একটি রোল মডেল। শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে ধরনের গঠনমূলক কাজ আশা করি, এই সংগঠন তা অনেক আগেই সফলভাবে করে দেখিয়েছে।’

সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন বলেন, ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অনেক কারণেই অনন্য। আমি তাদের কার্যক্রম দেখে মুগ্ধ। এই সেবামূলক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে হবে।’

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম ও রাফেজা রিপা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম ও মাহিয়া আনিকা।

অনুষ্ঠানে চাঁদপুর জেলার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে অতিথিদের উপস্থিতিতে সংগঠনের বার্ষিক ম্যাগাজিন ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img