Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সানগ্লাস পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়ার পরপরই সানগ্লাস প্রস্তুতকারক একটি কম্পানির শেয়ারে অস্বাভাবিক উল্লম্ফন দেখা দেয়।

গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের কম্পানিটির শেয়ারের দাম একদিনেই প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পায়। ম্যাখোঁরের এই নতুন লুক নিয়ে ইন্টারনেটে তুমুল আলোচনা শুরু হয়। অনেকে তাকে ১৯৮৬ সালের জনপ্রিয় সিনেমা ‘টপ গান’-এর নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিম ও ব্যঙ্গচিত্রও দ্রুত ছড়িয়ে পড়ে।

আইভিশন টেক জানায়, প্রেসিডেন্ট ম্যাখোঁ তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের তৈরি চশমা পরেছিলেন। চশমাটির মডেল ‘প্যাসিফিক এস-০১’, যার মূল্য কম্পানির ওয়েবসাইটে ৬৫৯ ইউরো হিসেবে দেখানো হয়েছে। কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, “এই ঘটনাটি শেয়ারবাজারে নিঃসন্দেহে একটি বড় চমক তৈরি করেছে।” শেয়ারের এই উল্লম্ফনে ইতালিভিত্তিক প্রতিষ্ঠানটির বাজারমূলধন এক ধাপে প্রায় ৩৫ লাখ ইউরো বেড়ে যায়।

ফুলচির আরও জানান, ২০২৪ সালে তিনি নিজেই ম্যাখোঁকে চশমাটি উপহার দিয়েছিলেন, ফলে ছবিতে চশমাটি শনাক্ত করতে কোনো দ্বিধা হয়নি। তবে প্রেসিডেন্ট কেন বৈঠকের ভেতরে সানগ্লাস পরেছিলেন, সে বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানায়, চোখের একটি রক্তনালি ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তাকে চশমা পরতে হয়েছিল। ব্র্যান্ডের নাম তারা নিশ্চিত করেননি।

এর আগে মিলান স্টক এক্সচেঞ্জে গত বুধবার কম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে স্বয়ংক্রিয়ভাবে কিছু সময়ের জন্য লেনদেন স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর শেয়ারের দামে আবারও রেকর্ড উল্লম্ফন দেখা গেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img