Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

২০২৬: বিশ্বব্যাপী প্রবালপ্রাচীরের সংকট

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে, যা বিশ্বজুড়ে প্রবালপ্রাচীর বা কোরাল রিফ বিলুপ্তির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। গত দশ বছরে বিশ্বের ৩০ থেকে ৫০ শতাংশ প্রবালপ্রাচীর ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পৃথিবী প্রবালপ্রাচীরের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এমন এক সংকটপূর্ণ মুহূর্তে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব।

প্লাইমাউথ মেরিন ল্যাবরেটরির সামুদ্রিক বাস্তুসংস্থান বিশেষজ্ঞ সামান্থা গারার্ড জানান, আগামী ১২ মাসে প্রবালপ্রাচীরের যে ক্ষতি হতে পারে, তা বিপর্যয়কর মাত্রার হতে পারে। প্রবালপ্রাচীরের ভাগ্য বর্তমানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও শীতল পানির চক্র, এল নিনো, এবং লা নিনা প্রভাবের ওপর নির্ভর করছে। সম্প্রতি যে ভয়াবহ এল নিনো চক্র পার হয়েছে, তার ফলে বিশ্বের ৮৪ শতাংশ প্রবালপ্রাচীর অতিরিক্ত তাপের কবলে পড়েছিল। ২০২৬ সালে আরেকটি এল নিনো চক্রের পূর্বাভাস থাকায় প্রবালপ্রাচীর হয়তো পরবর্তী ধাক্কা সামলাতে পারবে না।

প্রবাল যখন অতিরিক্ত গরম হয়, তখন এর টিস্যুর ভেতরে থাকা রঙিন শৈবাল বের হয়ে যায়, ফলে প্রবাল সাদা হয়ে যায়। একে ব্লিচিং বলা হয়। যদি তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকে, প্রবাল মারা যায়। সমুদ্রপৃষ্ঠের মাত্র ১ শতাংশ এলাকা হলেও প্রবালপ্রাচীর সমুদ্রের ২৫ শতাংশ প্রজাতির প্রাণীকে আশ্রয় ও খাবার সরবরাহ করে।

উষ্ণ এল নিনোর পর সাধারণত লা নিনা বা শীতল পানির পর্যায় আসে, যা প্রবালপ্রাচীরকে সুস্থ হওয়ার সুযোগ দেয়। কিন্তু বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে এল নিনো চক্র এখন অনেক শক্তিশালী ও ঘনঘন হচ্ছে। এক্সিটার ইউনিভার্সিটির গ্লোবাল সিস্টেমস ইনস্টিটিউটের পরিচালক টিম লেন্টন বলেন, “প্রবালপ্রাচীরকে আমরা যেভাবে চিনি, সেই অবস্থায় রাখা আর সম্ভব নয়।” গত বছরের গ্লোবাল টিপিং পয়েন্টস রিপোর্টে দেখা গেছে, প্রবালপ্রাচীর ইতিমধ্যেই সহনশীলতার সীমা অতিক্রম করেছে।

বিজ্ঞানী গারার্ডের মতে, ২০২৬ সালে সব প্রবালপ্রাচীর একসাথে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মিসরের আকাবা উপসাগর ও মাদাগাস্কারের প্রবালপ্রাচীর কিছুটা তাপসহনশীল হিসেবে টিকে থাকতে পারে। গভীর সমুদ্রের প্রবালপ্রাচীরও শীতল পানির কারণে কিছুটা বেশি সময় বাঁচতে পারবে। প্রবালপ্রাচীর রক্ষা করতে হলে সমুদ্রের পানি শীতল রাখা এবং কার্বন নিঃসরণ হ্রাস করা জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img