Monday, April 27, 2026
26 C
Dhaka

গবেষণায় ধরা পড়ল উদ্ভিদের শ্বাসপ্রক্রিয়ার ভিডিও

উদ্ভিদ যে পাতার ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, তা বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন ধরেই জানা। এই ক্ষুদ্র ছিদ্রকে স্টোমাটা বলা হয়। তবে এবার প্রথমবারের মতো সরাসরি উদ্ভিদের শ্বাস নেওয়ার প্রক্রিয়া চোখে দেখার সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবেনা–শ্যাম্পেইনের গবেষকেরা একটি যুগান্তকারী যন্ত্র তৈরি করেছেন, যার মাধ্যমে স্টোমাটার কার্যক্রম বাস্তব সময়ের ভিডিওতে ধারণ করা সম্ভব হয়েছে।

স্টোমাটাকে অনেক সময় উদ্ভিদের ‘মুখ’ বলা হয়। এই ছিদ্রের মাধ্যমেই উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই–অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ও জলীয় বাষ্প ত্যাগ করে। নতুন যন্ত্রটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কনফোকাল মাইক্রোস্কোপ, গ্যাস আদান–প্রদান পরিমাপের প্রযুক্তি এবং উন্নত মেশিন লার্নিং সফটওয়্যার যুক্ত করা হয়েছে। পরীক্ষার সময় পাতার একটি ছোট অংশ যন্ত্রটিতে স্থাপন করে সেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো ও কার্বন ডাই–অক্সাইডের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়।

গবেষকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, উদ্ভিদ কীভাবে কার্বন ডাই–অক্সাইড শোষণ করছে এবং একই সঙ্গে অক্সিজেন ও জলীয় বাষ্প নির্গত করছে। উন্নত ইমেজিং ও সেন্সরের মাধ্যমে এই পরিবর্তনগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে। ইউনিভার্সিটি অব ইলিনয়ের উদ্ভিদ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু লিকি জানান, আলোতে স্টোমাটা খোলে এবং অন্ধকারে বন্ধ হয়ে যায়। এর ফলে উদ্ভিদ একদিকে সালোকসংশ্লেষণ করতে পারে, অন্যদিকে ভেতরের পানির অপচয় কমে। তাপমাত্রা বেশি হলে বা পর্যাপ্ত পানি না পেলে স্টোমাটা বন্ধ হয়ে যায়, এতে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়।

গবেষণা দলটি জানায়, যন্ত্রটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে। অণুবীক্ষণিক পর্যায়ে সামান্য কম্পনও যেন চিত্রে প্রভাব না ফেলে, সে জন্য বিশেষ প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। একাধিক প্রোটোটাইপ পরীক্ষার পর স্থিতিশীল নকশা চূড়ান্ত করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে শস্য প্রজননে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। স্টোমাটার ঘনত্ব ও নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করে এমন ফসল উদ্ভাবন করা সম্ভব হবে, যা কম পানিতে বেশি ফলন দিতে সক্ষম। বর্তমান সময়ে পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এটি কৃষিবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণার তথ্য প্ল্যান্ট ফিজিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...
spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায় এমন কাজ হয়ে যায় যা অন্তরকে ভারী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেয়।...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। র‍্যাবিস ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে, যা...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই মাসগুলোকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলা হয়।...
spot_img