Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

ইসলামে নেতৃত্ব ও সহযোগিতার শিক্ষা

আধুনিক করপোরেট জগৎ কিংবা সামাজিক সংগঠনে সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে ‘টিমওয়ার্ক’-এর কথা বারবার উঠে আসে। অথচ পবিত্র কোরআন ও নবীদের জীবনীতে বহু আগে থেকেই দলগত কাজের আদর্শিক রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশেষ করে নবী মুসা ও হারুন (আ.)-এর পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আধুনিক সমাজের জন্য একটি চিরন্তন দৃষ্টান্ত।

মুসা (আ.) নবুয়ত লাভের পর ফেরাউনের মতো শক্তিশালী শাসকের কাছে যাওয়ার দায়িত্ব পেলেও তিনি একা সবকিছু করার দাবি করেননি। নিজের বাক্পটুতার সীমাবদ্ধতা স্বীকার করে তিনি আল্লাহর কাছে তাঁর ভাই হারুন (আ.)-কে সহকারী হিসেবে পাঠানোর আবেদন করেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘আমার ভাই হারুন, সে আমার চেয়ে অনেক বেশি বাক্পটু; সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠান, যেন সে আমাকে সমর্থন করে।’ (সুরা কাসাস, আয়াত: ৩৪)

এটি নেতৃত্বের বিনয় ও বাস্তবতা স্বীকারের উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, মুসা (আ.) কেবল হারুনের বাগ্মিতাকেই নয়, বরং তাঁকে নবুয়তের কাজে অংশীদার করার জন্য দোয়া করেছিলেন। এতে বোঝা যায়, যোগ্যতার মূল্যায়ন ও দায়িত্ব ভাগাভাগি করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

বর্তমান সমাজে অনেক সময় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হীনম্মন্যতার কারণে দলগত কাজ ব্যাহত হয়। কেউ ভালো করলে অন্যরা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। অথচ নবী মুসা ও হারুন (আ.)-এর আদর্শ আমাদের শেখায়, আমরা সবাই একই দলের অংশ—যেখানে ব্যক্তিগত অহংকারের কোনো স্থান নেই। রাসুল (সা.) বলেছেন, ‘এক মুমিন অন্য মুমিনের জন্য একটি ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮১)

অহংকার মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে। হাদিসে বলা হয়েছে, ‘অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (সহিহ মুসলিম, হাদিস: ৯১) মুসা (আ.) তাঁর ভাইকে শক্তির উৎস হিসেবে দেখেছিলেন, যা আদর্শ টিমওয়ার্কের অনন্য উদাহরণ।

আধুনিক প্রেক্ষাপটে এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়—নিজের সীমাবদ্ধতা জানা, যোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং বৃহত্তর লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়াই প্রকৃত সফলতার পথ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img