Thursday, September 17, 2026
26 C
Dhaka

বলিরেখা কমাতে উপকারী চারটি প্রাকৃতিক খাদ্য

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, যার প্রভাব পড়ে ত্বকের ওপরও। অনেকেই অল্প বয়সেই ত্বকে বলিরেখা, দাগছোপ ও শুষ্কতা নিয়ে অস্বস্তিতে ভোগেন। এর পেছনে অনিয়ন্ত্রিত জীবনযাপন, দূষণ, মানসিক চাপ, ঘুমের অভাব এবং ত্বকের অযত্ন বড় ভূমিকা রাখে। এসব কারণে শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যা ত্বকের কোষ দ্রুত ক্ষয় করে এবং বার্ধক্যের লক্ষণকে ত্বরান্বিত করে।

বয়সের সঙ্গে ত্বকে পরিবর্তন আসা স্বাভাবিক হলেও, যদি সময়ের আগেই সেই লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, তাহলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে, এ জন্য দামী স্কিন কেয়ার বা কসমেটিক ট্রিটমেন্টের প্রয়োজন নেই। বরং দৈনন্দিন খাবারের তালিকায় কিছু পুষ্টিকর উপাদান যুক্ত করলেই ত্বকের তারুণ্য অনেকটাই ধরে রাখা সম্ভব।

আমলকি উপমহাদেশের খাদ্যতালিকায় যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভিটামিন সি-তে সমৃদ্ধ এই ফল ত্বকে কোলাজেন তৈরি করতে সহায়তা করে, যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে। আমলকিতে থাকা পলিফেনল অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ প্রতিরোধে সাহায্য করে। ত্বকের পাশাপাশি অন্ত্র, লিভার ও জয়েন্টের স্বাস্থ্যের উন্নতিতেও আমলকি ভূমিকা রাখে।

আমলকির পাশাপাশি ব্লুবেরি, র্যাশবেরি ও ব্ল্যাকবেরির মতো বেরিজাতীয় ফল নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের প্রভাব কমায়। এর ফলে ত্বক সুস্থ থাকে এবং বলিরেখার প্রবণতা কমে। পাশাপাশি বেরিজাতীয় ফল হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এবং বিপাকজনিত সমস্যার ঝুঁকিও কমায়।

ত্বকের দীর্ঘমেয়াদি প্রদাহ কমাতে আখরোট কার্যকর একটি খাদ্য। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে এবং কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। আখরোট হার্ট ও ব্রেনের পাশাপাশি মেটাবলিক স্বাস্থ্যের যত্ন নেয়, যা সামগ্রিকভাবে ত্বকের সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে।

ত্বকের যত্নে হলুদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। নিয়মিত হলুদ খেলে শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ কমে এবং বিভিন্ন ক্রনিক রোগের ঝুঁকি হ্রাস পায়। হলুদ যেকোনো খাবারের সঙ্গে অল্প গোলমরিচ মিশিয়ে খেলে এর কার্যকারিতা আরও বাড়ে। এটি জয়েন্টের ব্যথা কমাতে, লিভারের কার্যকারিতা ভালো রাখতে এবং বিপাক হার বাড়াতে সহায়তা করে, পাশাপাশি ত্বকের তারুণ্য ধরে রাখতে ভূমিকা রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img