Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

‘যারা কখনো ব্যাট ধরেনি খেলাধুলায় অনভিজ্ঞ, তারা চালায় ক্রিকেট’

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলটি কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কারণে নিরাপত্তার ইস্যুতে বাদ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিতভাবে জানিয়েছে, ভারতের আইপিএল আসরে দল পাঠানো হবে না। এতে ফেব্রুয়ারিতে ভারতের আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে।

দেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ৪ জানুয়ারি রোববার ভেরিফাইড ফেসবুক পেইজে বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সিইও আশরাফুল হক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এখানে এমন মানুষ আছেন, যারা কখনো ব্যাটই ধরেননি। ভারতের ক্ষেত্রে সাবেক সচিব জয় শাহ—তিনি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে কখনো ক্রিকেট খেলেননি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশেও একই সমস্যা। যারা সরকার চালাচ্ছেন, তারা রাজনীতিবিদ নন এবং খেলাধুলার অভিজ্ঞতাও নেই। আমাদের ক্রীড়া উপদেষ্টার মতে, ভারতে যাওয়া উচিত নয়। একবার ভেবে দেখুন, এটা বিশ্বকাপ—আইপিএল নয়। আইপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট। আন্তর্জাতিক বিশ্বকাপের ক্ষেত্রে হঠাৎ করে এমন মন্তব্য করা যায় না।’

আশরাফুল হক বিশ্বাস করেন, ক্রিকেট পরিচালনায় অভিজ্ঞ ও অন্তপ্রাণ ব্যক্তিরা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেত। তিনি বলেন, ‘ভারত, বাংলাদেশ, পাকিস্তান—সব জায়গাতেই ক্রিকেট ইকোসিস্টেম রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে চলে গেছে। যদি দায়িত্বে থাকতেন জগমোহন ডালমিয়া, আই এস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এনকেপি সালভে বা এন শ্রীনিবাসন, তাহলে কখনো এমন পরিস্থিতি হতো না। তারা খেলাটিকে বুঝতেন এবং এর পরিণতিও দেখতেন।’

সূত্র: সংশ্লিষ্ট সূত্র
সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img