Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

দক্ষিণ আফ্রিকার জ্যান্ত পাথর: কার্বন শোষণের চমক

দক্ষিণ আফ্রিকার উপকূলীয় অঞ্চলে এমন অদ্ভুত পাথুরে কাঠামো লক্ষ্য করা যাচ্ছে, যা প্রাকৃতিক পরিবেশের চরম প্রতিকূলতার মধ্যেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ থেকে কার্বন শোষণ করছে। এই কাঠামোগুলোকে ‘মাইক্রোবায়ালাইট’ নামে পরিচিত। দেখতে সাধারণ পাথরের মতো হলেও এগুলো সম্পূর্ণ জীবন্ত; অসংখ্য ক্ষুদ্র অণুজীব একত্রিত হয়ে এই গঠন তৈরি করেছে।

মাইক্রোবায়ালাইট স্তরে স্তরে সাজানো কাঠামোর মাধ্যমে প্রাচীনতম বাস্তুতন্ত্রের সঙ্গে মিল রেখেছে। সম্প্রতি ‘বিগেলো ল্যাবরেটরি ফর ওশান সায়েন্সেস’ এবং ‘রোডস ইউনিভার্সিটি’র যৌথ গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় এসব মাইক্রোবায়ালাইট শুধু প্রতিকূল পরিবেশে বাঁচে না, বরং অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে, যা ক্যালসিয়াম কার্বোনেটে রূপান্তরিত হয়ে স্থায়ীভাবে পাথরের মধ্যে জমা হয়।

মাইক্রোবায়ালাইট গঠনের এই প্রক্রিয়ায় অণুজীব পানির মধ্যে দ্রবীভূত কার্বন শোষণ করে এবং তা ক্যালসিয়াম কার্বোনেটে রূপান্তরিত করে। ক্যালসিয়াম কার্বোনেটই চুনাপাথর ও প্রবাল প্রাচীরের মূল উপাদান। এই ধাপে ধাপে জমা হওয়া কাঠামো হাজার হাজার বা কোটি কোটি বছর টিকে থাকতে পারে।

গবেষকরা বলছেন, জীবাশ্ম হয়ে যাওয়া মাইক্রোবায়ালাইট পৃথিবীতে প্রাণের অস্তিত্বের প্রাচীনতম প্রমাণের মধ্যে অন্যতম। প্রায় তিনশ কোটি বছরের পুরনো এই কাঠামো দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বেড়ে ওঠে বলে ধারণা করা হতো। তবে নতুন গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার চারটি সক্রিয় মাইক্রোবায়ালাইট প্রতি বছর দৈর্ঘ্যে প্রায় দুই ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

‘বিগেলো ল্যাবরেটরি’র সিনিয়র রিসার্চার র‍্যাচেল সিপলার বলেন, পাঠ্যবইতে এসব গঠনকে প্রায় বিলুপ্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আমরা এমন প্রাণবন্ত অণুজীব খুঁজে পেয়েছি, যা চরম ও পরিবর্তনশীল পরিবেশেও দ্রুত বৃদ্ধি পায়।

গবেষণা অনুযায়ী, মাইক্রোবায়ালাইট উপকূলীয় বালিয়াড়ি থেকে ক্যালসিয়াম সমৃদ্ধ পানি শুষে নেয়। এই পরিবেশ খুবই চরম; কখনো শুকনো, কখনো পানিতে তলিয়ে যায়। তাপমাত্রা, সূর্যের আলো ও পানির রাসায়নিক উপাদান সবসময় পরিবর্তিত হলেও অণুজীব নিজেকে মানিয়ে নেয়।

দৈনিক কার্বন শোষণের ক্ষেত্রে এদের সক্রিয়তা বিস্ময়কর। দিনের বেলা উদ্ভিদের মতো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড শোষণ হয়। গবেষকরা দেখেছেন, রাতেও এদের শোষণ হার প্রায় একই থাকে। রাতের সক্রিয়তা গভীর সমুদ্রের তলদেশের ‘হাইড্রোথার্মাল ভেন্ট’-এর আশপাশে থাকা প্রাণীদের মতো রাসায়নিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

দৈনিক হিসাব অনুযায়ী, প্রতি বর্গমিটার মাইক্রোবায়ালাইট বছরে প্রায় ৯ থেকে ১৬ কেজি কার্বন শোষণ করতে পারে। বৃহৎ এলাকা হিসেবে ধরলে একটি টেনিস কোর্টের সমান মাইক্রোবায়ালাইট এলাকা প্রতি বছর কয়েক একর বন সমান কার্বন ধরে রাখতে সক্ষম।

গুরুত্বপূর্ণ বিষয়, মাইক্রোবায়ালাইট কার্বনকে সরাসরি স্থায়ী খনিজ পাথরে রূপান্তরিত করে, যা দীর্ঘমেয়াদী কার্বন সঞ্চয়ের জন্য কার্যকর। এবারই প্রথম গবেষকরা কার্বন শোষণের হার এবং অণুজীব সম্প্রদায়ের জেনেটিক গঠনের সম্পর্ক পরীক্ষা করেছেন। এ সম্পর্ক দেখিয়েছে, কেন কিছু মাইক্রোবায়ালাইট দ্রুত বৃদ্ধি পায় এবং বিভিন্ন অণুজীব কীভাবে কার্বনের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...
spot_img