Sunday, March 15, 2026
26.8 C
Dhaka

জল্পনার অবসান ঘটিয়ে সচল রয়েছে কলকাতার বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র

কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি বর্তমানে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিকদের কাছ থেকে পর্যটনসহ সব ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয় যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এসব খবরে আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি)ও কলকাতার ভিসা আবেদন কেন্দ্রে পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসার আবেদন স্বাভাবিক নিয়মেই গ্রহণ করা হয়েছে। এদিন সকালে আবেদন জমা দেওয়া একাধিক ভারতীয় নাগরিক জানিয়েছেন, কোনো ধরনের বাধা বা অতিরিক্ত জটিলতা ছাড়াই তাদের পর্যটন ভিসার আবেদন নেওয়া হয়েছে।

ভিসা কেন্দ্রের নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট কর্মীরাও নিশ্চিত করেছেন, পর্যটন ভিসা পরিষেবা পুরোপুরি সচল রয়েছে। এ বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্যটন ভিসা বন্ধের বিষয়ে ঢাকা থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা সার্কুলার পাওয়া যায়নি। ফলে আগের মতোই ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, কলকাতার কয়েকটি গণমাধ্যম মিশন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই ভিসা বন্ধের খবর প্রকাশ করেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে পশ্চিমবঙ্গের সব এলাকায় পরিস্থিতি এক নয়। কলকাতায় ভিসা কার্যক্রম সচল থাকলেও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি গত কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে। বর্তমানে শিলিগুড়ি ছাড়া কলকাতার মূল কেন্দ্র থেকেই ভিসা সংক্রান্ত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

মিল্কিওয়ের কেন্দ্রের অদ্ভুত সংকেতের ব্যাখ্যা পেলেন গবেষকরা

মহাকাশের গভীর থেকে আসা অদ্ভুত সংকেতের উৎস নিয়ে দীর্ঘদিন...

হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরেক বাংলাদেশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে...

ঋণ ও মোহরানা থাকলে জাকাতের হিসাব কীভাবে

ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। নির্দিষ্ট পরিমাণ...

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয়...

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি...

ছয় মাস পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

ভারতের লাদাখের পরিচিত অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম...

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের...

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...
spot_img

আরও পড়ুন

মিল্কিওয়ের কেন্দ্রের অদ্ভুত সংকেতের ব্যাখ্যা পেলেন গবেষকরা

মহাকাশের গভীর থেকে আসা অদ্ভুত সংকেতের উৎস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা তিনটি রহস্যময় সংকেতের শক্তির...

হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরেক বাংলাদেশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশের স্পেশাল...

ঋণ ও মোহরানা থাকলে জাকাতের হিসাব কীভাবে

ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি...

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত আকারে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এ...
spot_img