Friday, February 27, 2026
22.6 C
Dhaka

শীত বাড়তেই হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

রাজবাড়ীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন বিপুলসংখ্যক মানুষ।

রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, চলতি শীতে শিশুদের ওপর শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই চিত্র দেখা যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে বর্তমানে ২০০ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া প্রতিদিন আউটডোরে গড়ে দেড় হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে গিয়ে নানা সংকটের মুখে পড়তে হচ্ছে। চিকিৎসক সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ঘাটতিও রয়েছে, যা রোগীদের সেবা দেওয়াকে আরও কঠিন করে তুলছে।

চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, শীতের তীব্রতা আরও বাড়লে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...
spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। জনসংখ্যার বড় অংশ খ্রিস্টান হলেও দেশটির সমাজে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...
spot_img